বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বাবার সঙ্গে সম্পর্কের আক্রোশেই হামলা নাবালকের! গভীর রাতে মৃত্যু ইএম বাইপাসে আক্রান্ত তরুণীর

RD | ৩১ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী কলকাতা। ইএম বাইপাস সংলগ্ন ব্য়স্ত মেট্রোপলিটানে এক তরুণীকে গলার নলি কেটে দেওয়ার অভিযোগ ওঠে নাবালকের বিরুদ্ধে। সেই তরুণীকে রাতেই এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি বিভাগের ওটি-তেই তরুণীর অস্ত্রোপচার হয়। কিন্তু, গভীর রাতেই মৃত্যু হয় তরুণীর। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণেই এই মৃত্যু। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম রফিয়া শাকিল। এই ঘটনায় নাবালক, তার মা-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই বিভৎস পরিণতি বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, রাফিয়া শাকিলের সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই আক্রোশেই ওই তরুণীকে গলার নলি কেটে খুন করেছে নাবালক।

ঘটনা কি ঘটেছিল?

বৃহস্পতিবার রাত তখন ক্রমশ গভীর হচ্ছে। তখনই কলকাতায় হাড়-হিম কাণ্ড। ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটানে গাড়ি থেকে নামতেই তরুণীকে প্রথমে মারধর, তারপর ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ মারা হয়। যা দেখে প্রত্যক্ষদর্শীরা হতভম্ব হয়ে পড়েন।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়েছিল। তখনই আঘাত পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালাতে গিয়েছিলেন তরুণী। কিন্তু রক্ষা পাননি। আবার পিছন থেকে এক যুবক এসে ওই তরুণীকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়। তরুণীর সারা শরীরজুড়ে তখন রক্ত।

পুলিশ সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী যুবক ও তাঁর মা-কে ধরেন। তারপর প্রগতি ময়দান থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। ঘটনায় পর তিন জনকে আটক করে পুলিশ।

রাতভর নাবালক-সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই নাবালক জানায়, বৃহস্পতিবার রাতে রফিয়া শাকিলকে গাড়িতে তুলে বাইপাসে গিয়েছিলেন তার বাবা। বিষয়টি তাঁর স্ত্রী, পুত্র জানতে পেরেই অন্য একটি গাড়িতে তাঁদের অনুসরণ করেন। বাবার ফোনের জিপিএস লোকেশন দেখে সেখানে পৌঁছে যান অভিযুক্তরা। এরপরই তরুণীর উপর হামলা চালানো হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া