সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সরস্বতী পুজোয় বাড়িতে খিচুড়ি রাঁধবেন? রইল তিন রকমের খিচুড়ির সহজ রেসিপি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৫ ০৩ : ০১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর ভোগে খিচুড়ি থাকবে না তা তো হয় না। ভোগ কিংবা বৃষ্টিভেজা দিন- খাওয়ার পাতে খিচুড়ির বিকল্প নেই। শীত-গ্রীষ্ম বর্ষা, খিচুড়ির প্রতি বাঙালির ভালবাসা সবসময়ে হিট।  বাড়িতেই বানিয়ে ফেলুন বিভিন্ন স্বাদের নিরামিষ খিচুড়ি। রইল রেসিপি

ভোগের খিচুড়ি

উপকরণ: গোবিন্দভোগ চাল: ৫০০ গ্রাম, মুগ ডাল: ৫০০ গ্রাম, তেজপাতা: ৩/৮ টি, আলু: ২টি, ফুলকপি: পরিমাণ মতো, পাঁচফোড়ন: ১ চামচ, মটরশুঁটি: ১৫০ গ্রাম, এলাচ: ৩টি, দারচিনি: পরিমাণ মতো, তেল, আদাবাটা: ২ চামচ, হলুদগুঁড়ো: ১ চামচ, নুন: স্বাদ অনুযায়ী, কাঁচালঙ্কা: ২-৩টি, ঘি: ২ টেবিল চামচ
কীভাবে বানাবেন: প্রথমে চাল এবং ডাল ধুয়ে শুকিয়ে নিন। এবার আলু, ফুলকপি কেটে নিন ও মটরশুঁটি ছাড়িয়ে রাখুন। কড়াইতে তেল গরম হতে হলে একে একে আলু, ফুলকপি, ও মটরশুঁটি অল্প আঁচে ভেজে আলাদা করে তুলে রাখুন। এরপর মুগ ডালও ভেজে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে সামান্য ঘি গরম হলে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিন। ফোড়নের মশলাগুলি থেকে গন্ধ বেরলে চাল দিয়ে নাড়তে থাকুন। খানিকক্ষণ নাড়ানাড়ার পর আদাবাটা আর হলুদ দিয়ে দিন। এবার দিন সেদ্ধ করে রাখা ডাল। খানিটা নাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিন। জল ফুটতে শুরু করলে স্বাদ মতো নুন দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। চাল আর ডাল সেদ্ধ হয়ে গেলে ভাজা আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিন। আরও কিছুক্ষণ অল্প আঁচে রেখে নামিয়ে নিন। উপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন সুস্বাদু খিচুড়ি। 

ভুনা খিচুড়ি

উপকরণ: ১ কাপ গোবিন্দভোগ চাল, ১ কাপ ভাজা মুগের ডাল, সরষের তেল ১ টেবিল চামচ, অর্ধেক আদাবাটা, এলাচ ৪টি, লবঙ্গ ২টি, তেজপাতা ২টি, দারচিনি ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, জিরেগুঁড়ো ১ চা চামচ, গোটাজিরে ১ চা চামচ, কাঁচা লঙ্কা ১টি, কিশমিশ- ১ টেবিল চামচ, কাজু ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, জল।
কীভাবে বানাবেন: প্রথমেই চাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াই হালকা গরম করে তাতে মুগ ডাল দিয়ে ভেজে রাখুন। এবার ওই কড়াইতেই তেল ও ঘি একসঙ্গে গরম করুন। ফোড়নের জন্য দিন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও জিরে। ফোড়নটা ভালভাবে নেড়েচেড়ে নিয়ে তাতে জল ঝরিয়ে রাখা চাল ও ভাজা মুগ ডাল দিন। এবার একে-একে আদা বাটা, হলুদগুঁড়ো, দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর কাজুবাদাম, কিশমিশ দিয়ে আরও একটু ভাজুন। এবার এর মধ্যে জল দিন। জল ফুটতে শুরু করলে কয়েকটি কাঁচালঙ্কা চিরে দিন। কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রাখুন। ঢাকনা খুলে স্বাদমতো চিনি ও নুন যোগ করুন। এবার  আরও ১০ মিনিট মাঝারি আঁচে রাখার পর ঢাকনা খুলে গরম মশলারগুঁড়ো ও ঘি ছড়িয়ে ফের ঢাকা দিয়ে রাখুন। কয়েক বাদে ঢাকনা খুলে পরিবেশন করুন।  

পাঁচমেশালি খিচুড়ি

উপকরণ: সমপরিমাণ মুগ, মুসুর, কলাই, অড়হড় ও ছোলার ডাল, ২ কাপ গোবিন্দভোগ চাল, আদাবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়ো ১ চা-চামচ, কাঁচালঙ্কা ২টি, নুন ও চিনি- স্বাদ মতো, সরষের তেল-২ টেবিল চামচ, পাঁচফোড়ন- ১ চা চামচ, জিরেগুঁড়ো- ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২টি, তেল সিকি কাপ, নুন স্বাদমতো, টমেটোকুচি আধ কাপ, গরম পানি ১০ কাপ।

কীভাবে বানাবেন: মুগ, মুসুর, কলাই, অড়হড় ও ছোলার ডাল শুকনো কড়াইতে অল্প ভেজে নিন। ডাল থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে নামিয়ে নিন। এরপর ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। ডাল ৫০% সেদ্ধ হয়ে এলে ভিজিয়ে রাখা চাল দিন। এবার অল্প হলুদ, চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। চাল-ডাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। গরম থাকতেই স্বাদ মতো নুন-মিষ্টি দিয়ে মিশিয়ে নিন। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করুন। তাতে সামান্য পাঁচফোড়ন, গোটাজিরে, কাঁচা লঙ্কা, আদাবাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো, সামান্য জিরেগুঁড়ো দিন। মশলার কাঁচা গন্ধ কেটে গেলে সেটি চাল-ডালের মধ্যে ঢেলে দিন। চাইলে একেবারে শুরুতে ফোড়ন দিয়েই চাল-ডাল সেদ্ধ করতে বসাতে পারেন। তবে শেষে ফোড়ন দিলে আলাদা রকমের সুগন্ধ পাবেন। খাবার পাতে ঘি মিশিয়ে খেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া