শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লিভ-ইনে আরও কঠোর সরকার, লাগবে ধর্মগুরুর অনুমোদন! খোলাসা করতে হবে পুরনো প্রেম

RD | ৩০ জানুয়ারী ২০২৫ ০১ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। ফলে লিভ-ইন রিলেশনের ক্ষেত্রে বহু বদল এসেছে। লিভ-ইনের ক্ষেত্রে এবার সব কিছু খোলসা করতে হবে সরকারের কাছে।

উত্তরাখণ্ডে নতুন অভিন্ন দেওয়ানিবিধি আইনের অধীনে লিভ-ইন সম্পর্ক নথিভুক্ত করতে ১৫টি নথির একটি সম্পূর্ণ তালিকা রয়েছে। ১৬ পাতার নিয়মবিধি অনুযায়ী, এই নথিভুক্তকরণে লাগবে ৫০০ টাকা। এখন থেকে লিভ-ইন রিলেশন রেজিস্ট্রেশনে লাগবে পুরোহিতের অনুমোদন, অতীতে সেই যুগল কোনও ভিন্ন প্রণয় সম্পর্কে জড়িত ছিলেন কিনা সেই বিষয়ে খোলাসা করতে হবে তাঁদের। লিভ-ইন অংশীদারদের সম্পর্কের কথা জেলা রেজিস্ট্রারের কাছে নথিভুক্তকরণ করা বাধ্যতামূলক হয়েছে, অন্যথায় ছয় মাস পর্যন্ত জেল হতে পারে। 

অনলাইন বা অফলাইনে লিভ-ইন সম্পর্ক নথিভুক্ত করা যাবে। যারা অনলাইনে সম্পর্ক নথিভুক্ত করতে আগ্রহী তাঁদের আধার নম্বর দিয়ে তা করতে হবে। লিভ-ইন দম্পতিদের বয়সের পাশাপাশি বসবাসের প্রমাণপত্র দিতে হবে। যদি লিভ-ইন পার্টনারের একজন বা উভয়ের বয়স ২১ বছরের কম হয়, তাহলে তাঁদের বাবা-মাকে সম্পর্কের কথা অবহিত করা হবে।

লিভ-ইন পার্টনারদের তাঁদের পূর্ববর্তী সম্পর্কের বিষয় প্রমাণ জমা দিতে হবে। বিবাহবিচ্ছেদের জন্য, বিবাহবিচ্ছেদের চূড়ান্ত ডিক্রি এবং বিবাহ বিচ্ছেদের প্রমাণ প্রয়োজন। লিভ-ইন সম্পর্কে প্রবেশকারী কেউ যদি বিধবা বা বিপত্নীক হন, তাহলে স্বামী বা স্ত্রীর মৃত্যুর শংসাপত্র জমা দিতে হবে। যদি ব্যক্তির পূর্ববর্তী লিভ-ইন পার্টনার মারা যায়, তাহলে রেজিস্ট্রারের কাছে তা প্রমাণ-সহ জানাতে হবে।  

নিয়মবিধি অনুযায়ী, একটি যুগলকে লিভ-ইন রিলেশনশিপের সরকারি অনুমোদন পেতে লাগবে সেই যুগলের ধর্ম অনুসারে নির্দিষ্ট ধর্মগুরুর অনুমোদন পত্র। ধর্মগুরুর বা পুরোহিতের থেকে অনুমোদন না নিলে লিভ-ইন রিলেশনের রেজিস্ট্রেশন মিলবে না। এছাড়া, অভিন্ন দেওয়ানিবিধির নিয়ম মোতাবেক প্রায় ৭৪টি নিষিদ্ধ সম্পর্কের একটি বিস্তৃত তালিকা রয়েছে। ব্যক্তিরা মা, বাবা, দিদা, মেয়ে, ছেলে, ছেলের বিধবা স্ত্রী, মেয়ের স্বামী, বোন, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, মাসি, পিসি-র সঙ্গে লিভ-ইন করা যাবে না। এ ধরের সম্পর্ক হলে সংশ্লিষ্ট ধর্মের পণ্ডিতের অনুমোদন আবশ্যিক, এছাড়া ওই পণ্ডিতের নাম, ঠিকানা, ফোন নম্বর নথিতে দিতে হবে।  

শুধু তা-ই নয়, অতীতে সেই যুগল কোনও ভিন্ন প্রণয় সম্পর্কে জড়িত ছিলেন কিনা সেই বিষয়ে খোলাসা করতে হবে তাদের। নতুন বিধি অনুযায়ী, কোনও যুগল যদি ২১ বছরের নিচে হয়, তাদের জন্য লিভ-ইন রিলেশন বা একত্রবাসের সরকারি শংসাপত্রের জন্য প্রয়োজন অভিভাবকদের অনুমোদন।

যদি কোনও যুগল এই রেজিস্ট্রেশন করাতে ইচ্ছাকৃতভাবে দেরি করেন, তবে তাঁদের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। লিভ-ইন সম্পর্কে প্রবেশের এক মাসের মধ্যে যদি কোনও দম্পতি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে অতিরিক্ত ১,০০০ টাকা চার্জ করা হবে। এই ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্যও ৫০০ টাকা চার্জ দিতে হবে।

যদি লিভ-ইন দম্পতিদের একটি সন্তান থাকে বা তাঁরা দত্তক নিয়ে থাকেন, তাহলে তাঁদের একটি জন্ম সংশাপত্র বা দত্তক সংশাপত্র জমা দিতে হবে।

কোনও বাড়ির মালিক যদি কোনও যুগলকে রেজিস্ট্রেশন ছাড়াই লিভ-ইনের জন্য ঘর দেয়, সেক্ষেত্রে সেই বাড়ির মালিককে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে।

নিয়ম অনুযায়ী একজন সম্প্রদায় প্রধান বা ধর্মীয় নেতার দ্বারা জারি করা একটি শংসাপত্র প্রয়োজন। ফর্মে সম্পর্কটি প্রমাণকারী ধর্মীয় নেতার পুরো নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর প্রয়োজন।

লিভ-ইন সম্পর্ক রেজিস্ট্রেশনের সুবিধাও রয়েছে। একজন মহিলাকে যদি তার সঙ্গী ছেড়ে চলে যান তবে তিনি ভরণপোষণ চাইতে পারেন, বিবাহের ক্ষেত্রে যেমন অধিকার থাকে। আইনটি লিভ-ইন সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানকেও বৈধ বলে স্বীকৃতি দেয়।

নিয়মে উল্লেখ করা হয়েছে যে রেজিস্ট্রার ৩০ দিনের মধ্যে রেজিস্টেরশনের জন্য অনুমোদন দিতে পারেন, আবারবা প্রত্যাখ্যানও করতে পারেন। তবে, নথিভুক্তিকরণ প্রত্যাখ্যান করা হলে রেজিস্ট্রারের কাছে আপিল দায়ের করা যেতে পারে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া