সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | বাড়ছে গুলেন বেরি আতঙ্ক! বিপদ ঠেকাতে কী কী খাবার এড়িয়ে চলবেন? কোন খাবার খাবেন? জানুন বিশেষজ্ঞদের পরমর্শ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৫ ০০ : ২২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে গুলেন বেরি সিনড্রোম (জিবিএস)। বিরল এই স্নায়ুরোগে দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে কয়েকজনের। যদিও রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও পিছু ছাড়ছে না দুশ্চিন্তা। তাই সুস্থতার জন্য বেশ কিছু খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যে কোনও অসুখ ঠেকানোর অন্যতম উপায় হল রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা। জিবিএস একটি অটো ইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেই স্নায়ুগুলিকে আক্রমণ করে, বিরল এই স্নায়ুরোগ  খুব অল্প সময়ের মধ্যে শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে।

শ্বাসনালি বা পাচনতন্ত্রের সংক্রমণের পর গুলেন বারি সিন্ড্রোমের ঝুঁকি বাড়ে। বিশেষত, 'ক্যাম্পিলোব্যাক্টর জেজুনি' নামে এক ধরনের ব্যাক্টেরিয়া এই রোগের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি সংক্রামক ব্যাধি নয়, অর্থাৎ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না।  সেক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই এই রোগ থেকে বাঁচার মূল মন্ত্র। 

কোন কোন খাবার এড়িয়ে চলবেন

রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল থেকে শুরু করে যে কোনও বাইরের খাবার এড়িয়ে চলুন। 
অপরিশোধিত জল ও দূষিত খাবার এড়িয়ে চলুন।  
কাঁচা বা অপর্যাপ্তভাবে রান্না করা মাংস ও দুধ না খাওয়াই ভাল।
পনীর, চিজ জাতীয় দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন। ভাতও বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কী কী খাবেন
যে কোনও খাবার ভাল করে রান্না করে খেতে হবে। দূষিত জল এই রোগের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তাই ফিল্টার করা বা বিশুদ্ধ জল পান করুন।
হালকা সহজপাচ্য খাবার যেমন ডাল, খিচুড়ি, সবজি, দই কিংবা ঘোলের মতো প্রোবায়োটিক ইত্যাদি খান।
নিয়মিত প্রোটিন এবং ভিটামিন সি সম্বৃদ্ধ খাবার যেমন লেবু, আমলকি, কমলা লেবু খান। 
 এছাড়াও খাওয়ার আগে হাত ধুতে হবে। শুধু তাই নয়, জনবহুল এলাকায় যাতায়াতের সময় মাস্ক ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া