শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৯০ হাজারের জন্য ৬ দিনের শিশু-কন্য়াকে বিক্রি করেছিল বাবা-মা, কিন্তু ঠাকুমার দৃঢ়তায় রক্ষা পেল নাতনি

RD | ৩০ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৯০ হাজার টাকার জন্য ছয় দিনের একটি শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছিল তার বাবা-মা। জানতে পেরেই নিজের ছেলে-বউমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন সদ্যজাতর ঠাকুমা। তাতেই কাজ হল। পুলিশের সক্রিয় চেষ্টায় উদ্ধার হয়েছে সদ্যজাত শিশু কন্যাটি। আপাতত শ্রীঘরে মেয়েটির বাবা-মা, মধ্যস্থতাকারী মহিলা এবং ওই শিশুটিকে কেনা পরিবারের সদস্যরা। ঘটনাটি মধ্যপ্রদেশের থানে জেলার উলহাসনগরের ৪ নম্বর ক্যাম্পের মারাঠা সেকশনের।

এই ঘটনাটি ঘটেছে গত ২২শে জানুয়ারি। উলহাসনগরের ৪ নম্বর ক্যাম্পের মারাঠা সেকশনে বসবাসকারী গায়কোয়াড় পরিবারে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। আশ্চর্যজনকভাবে, ছয় দিনের মধ্যে সদ্যজাত মেয়েটিকে বিক্রি করে দেয় তার বাবা-মা। কিন্তু, মেয়েটির অদৃষ্টের লিখন অন্য কিছু। নাতনি হয়েছে শুনে তাকে দেখতে হাসপাতালে যান মেয়েটির ঠাকুমা। তিনি দেখেন শিশুটি নিখোঁজ। নিজের ছেলে বিশালকে নাতনি কোথায় জিজ্ঞাসা করলে, সে শিশুটিকে বিক্রি করার কথা স্বীকার করে নেয়।

নাতনিকে বিক্রির খবর শুনে ভেঙে পড়েন ওই বৃদ্ধা। তবে,হাল ছাড়েননি তিনি। নিজের ছেলে ও পুত্র-বধূর কুকীর্তিকে প্রশ্রয় দেননি বৃদ্ধা, উল্টে তাঁদের শাস্তির ব্যবস্থা করেন। নাতনিকে ফিরে পেতে ছেলে বিশালকে টাকা ফেরৎ দেওয়ার অনুরোধ করেন বৃদ্ধা। কিন্তু, বিশাল কোনও সদুত্তোর দেননি। বৃদ্ধা ঠাকুমাও কারা তাঁর নাতনিকে কিনেছেন তা জানতেন না। কিন্তু, ছয় দিনের নাতনিকে ফিরে পেতে মরিয়া ছিলেন বৃদ্ধা। শেষমেষ উপায় না দেখে বৃদ্ধা উলহাসনগর কেন্দ্রীয় থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন।

বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। সদ্যজাত মেয়েটির বাবা-মা, মধ্যস্থতাকারী মহিলা এবং শিশুটিকে কেনা পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছয় দিনের শিশুটিকে। ওই শিশুটিকে বিক্রি করার নেপথ্যে আসল উদ্দেশ্য এবং ক্রেতা পরিবারটি আগে কখনও কোনও শিশু কিনেছিল কিনা তার তদন্ত শুরু করছে পুলিশ।

তবে, ঠাকুমার দৃঢ়তায় এ যাত্রায় রক্ষা পেল ওই সদ্যজাত শিশু কন্যাটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া