শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩০ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ও চিনকে চ্য়ালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে ভারত। বৃহস্পতিবার বড় ঘোষণা করেছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, চ্যাটজিপিটি, ডিপসিকের মতো ভারতও নিজেদের এআই মডেল আনতে চলেছে। আগামী আগামী ১০ মাসের মধ্যেই সেই এআই মডেলের আত্মপ্রকাশ ঘটাতে পারে।
উৎকর্ষ ওড়িশা কনক্লেভের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জোর দিয়ে জানান যে এআই মডেলের প্রাথমিক কাজ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। সরকার এমন একটি সিস্টেম তৈরিতে নজর দিচ্ছে যা ভারতীয় ব্যবহারকারীদের অনন্য চাহিদা পূরণ করে। বৈষ্ণব বলেছেন, "গত দেড় বছর ধরে, আমাদের টিম স্টার্টআপ, গবেষক, অধ্যাপকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। আজ, আমরা আমাদের নিজস্ব মৌলিক মডেল তৈরির জন্য প্রস্তাব আহ্বান করছি। মডেলটি ভারতীয় প্রেক্ষাপট, ভাষা এবং সংস্কৃতির প্রেক্ষিতে, পক্ষপাতমুক্ত হবে।"
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর কাজ করে। ভারতের নিজস্ব এআই সিস্টেম তৈরির জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ১৮ হাজার ৬৯৩ জিপিইউ-এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্ডিয়া এআই কম্পিউট ফেসিলিটিতে হবে এই কাজ। এর মাধ্যমে ভারতের এআই মডেল বিশ্বমানের হয়ে ওঠার দাবিও করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "ডিপসিক এআই ২ হাজার জিপিইউ-র মাধ্যমে প্রশিক্ষিত। চ্যাট জিপিটি প্রশিক্ষিত ২৫ হাজার জিপিইউ-র মাধ্যমে। ইতিমধ্যেই ১৫ হাজার হাই এন্ড জিপিইউ রয়েছে আমাদের।" এর মধ্যে ১০ হাজার জিপিইউ অপারেশনাল বলেও জানিয়েছেন তিনি। ৬ মেজর ডেভেলপার এআই-এর উপরে কাজ করছে। আগামী ৪-৬ মাসের মধ্যেই এই মডেল তৈরি হয়ে যাওয়ার কথা। তবে এআই মডেলটির আত্মপ্রকাশের জন্য ৮ থেকে ১০ মাস সময় লাগবে।
ইতিমধ্যেই মার্কিন সংস্থা 'ওপেন এআই'-কে পিছনে ফেলে দিয়েছে চিনা স্টার্ট-আপ ডিপসিক। কৃত্তিম বুদ্ধিমত্তায় মার্কিন আধিপত্ত টোল খেয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ফ্ল্যাগশিপ এআই মডেলের উন্নততর ভার্সন চালু করেছে বাইটডান্স। তারপরই আসছে ভারতের এআই মডেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?