শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩০ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে ফেব্রুয়ারি। চলতি বছর ইংরেজি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ২৮ দিনের। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়াও বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ দিনের মধ্যে ৮ দিন ব্যাঙ্ক ছুটি। ফলে ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকলে ছুটির দিনগুলি আগে জেনে রাখুন, ওই দিনগুলি এড়িয়ে আপনাকে ব্যাঙ্কের কাজ করতে হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) প্রতি ইংরেজি বছরই ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে। আগামী মাসে ৮ দিন ব্য়াঙ্ক বন্ধ থাকলেও সমগ্র দেশজুড়ে তা কার্যকর হবে না। আরবিআই কর্তৃক প্রকাশিত ছুটির তালিকায় অনেকগুলি ছুটি জাতীয় স্তরের। সেই দিন গোটা ভারতজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি, কিছু ছুটি স্থানীয় বা আঞ্চলিক স্তরের। ওই দিনগুলিতে, শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যগুলিতেই ব্যাঙ্কের কাজ বন্ধ থাকে। এমনিতেই দেশের সর্বত্র রবিবার ছাড়াও, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কের কাজ বন্ধ থাকে।
যদিও ছুটির দিনে ব্যাঙ্কের গ্রাহকরা অনলাইন পরিষেবার সুবিধা পাবেন। ফলে গ্রাহক নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর-সহ অনেক কিছুই করতে পারেন।
ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা-
৩ ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার): সরস্বতী পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ ফেব্রুয়ারি, ২০২৫ (মঙ্গলবার): থাই পৌষের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী উপলক্ষে বেলাপুর, নাগপুর এবং মুম্বইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার): রাজ্য দিবস উপলক্ষে আইজল এবং ইটানগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): মহাশিবরাত্রি উপলক্ষে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার): গ্যাংটক অঞ্চলে লোসার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?