শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ছয় শহরে সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে সুরক্ষাহীন ম্যানহোল পরিষ্কারের কাজ! বড় পদক্ষেপ আদালতের 

Riya Patra | ৩০ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মাঝ রাস্তায় ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন, আর ফেরেননি। বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় ব্যক্তির। ঘটনা একবারের নয়, একাধিকবার ঘটেছে। এবার বড় পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালতের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেশের ছয় মেট্রো শহরে ম্যানহোল-নর্দমায় আর ঠিকাশ্রমিকদের কাজ করতে হবে না। 

 

বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই, এই ছয় শহরে আর শ্রমিকরা নর্দমা কিংবা ম্যানহোল পরিষ্কার করবেন না। 

 

বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে একটি বেঞ্চ এই শহরগুলির প্রধান নির্বাহী কর্মকর্তাদের ১৩ ফেব্রুয়ারির মধ্যে বিশদ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, কীভাবে এবং কখন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছিল তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 

 

২০২৩ সালের ডিসেম্বর মাসে, আদালত কেন্দ্রকে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রাখতে, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এবং নর্দমা পরিষ্কার করার প্রচেষ্টার বিষয়ে প্রতিক্রিয়া সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক হলফনামার তথ্য, দেশের ৭৭৫টি জেলার মধ্যে, ৪৫৬টিতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বা ম্যানুয়াল নর্দমা পরিষ্কারের কোনও ঘটনা রিপোর্ট করা হয়নি। আদালত জানায়, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই ভারত জুড়ে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করতে আইনত বাধ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া