শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বটগাছ নাকি জীবন্ত কফিন, এখানে এলেই মুক্তি মিলবে সমস্ত অশুভ শক্তির প্রভাব থেকে

Sumit | ৩০ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : অন্ধ্রপ্রদেশের কাদিরি নামে একটি গ্রাম রয়েছে। সেখানে রয়েছে একটি অতি প্রাচীন বটগাছ। অন্যদিক থেকে বলা ভালো এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম বটগাছ। বিরাট এলাকা জুড়ে সেই বটগাছ নিজের শাখা বিস্তার করেছে। এই বটগাছ প্রকৃতিপ্রেমী এবং বিজ্ঞানীদের কাছে একটি আকর্ষণের দিক। তবে এটি শেষ কথা নয়। এই বটগাছকে ঘিরে রয়েছে বেশকিছু স্থানীয় প্রবাদ যাকে ঘিরে তৈরি হয়েছে বিরাট রহস্য।


প্রায় ৫ একর জমি নিয়ে রয়েছে এই বটগাছ। প্রায় একটি ফুটবল মাঠের সমান। এর যদি সঠিক মাপ নেওয়া যায় তাহলে দেখা যাবে এর আকার হল ১৯১০৭ স্কোয়ার মিটার। ক্যালিফোর্নিয়াতে এমন একটি বটগাছ রয়েছে। তাকেও পিছনে ফেলেছে এই বটগাছটি। 


তবে এবারই চমক দেওয়ার পালা। স্থানীয় প্রবাদ অনুসারে প্রায় ১৫ দশকে এই জায়গায় এক সতীকে পুড়িয়ে মারা হয়েছিল তার স্বামীর চিতার সঙ্গে। তারপর থেকেই গোটা এলাকাটি ছমছমে হয়ে যায়। এরপর সকলকে অবাক করে দিয়ে সেই দাহ করার জায়গা থেকেই গজিয়ে ওঠে এই বটগাছ। একে কাটার সাহস কেউ দেখায়নি। বহু শতাব্দী ধরে তাই নিজের বৃহৎ আকার তৈরি করেছে এই গাছটি। 

 


বর্তমানে এই বটগাছের কাছে এসে অনেকে নিজের মনের ইচ্ছা জানান। যাদের সন্তান নেই তারা এখানে এসে সন্তানের জন্য প্রার্থনা করেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই বটগাছের হাওয়া গায়ে লাগলেই জীবনের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। ফলে জীবনকে নতুন করে শুরু করা যায়।

 


এই বটগাছটি এমনভাবেই গড়ে উঠেছে যে সেখান থেকে বহু শাখা প্রশাখা বের হয়েছে। এগুলি থেকেও নতুন বটগাছ তৈরি হয়েছে। তাই প্রতিদিন এই বটগাছের জোর বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন অশুভ শক্তি এখানে এসে বন্দি হয়ে যায়। তাই এই বটগাছকে অশুভ শক্তির কফিন বলেই তারা মনে করেন। 


৫৫০ বছর ধরে এই বটগাছটি মাথা তুলে রয়েছে। স্থানীয় বাসিন্দারা একে যথেষ্ট মান্যতা দেন। তাদের মতে এখানে এলে সমস্ত খারাপ শক্তি তার কার্যকারিতা হারায়। ফলে এখানে এসে যারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাদের সেই সমস্যার সমাধান অবশ্যই হয়। তাই সবদিক থেকে দেখলে প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের বিশ্বাসের ভারও বহন করে চলেছে এই ঐতিহ্যবাহী বটগাছ। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া