রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This Chinese zoo sells bottled tiger urine for 600 rupees, claims it cures arthritis and other pains

বিদেশ | মাত্র ৬০০ টাকায় বাতের ব্যথার উপশম! ঝড়ের বেগে বিকোচ্ছে ওষুধ, কোথায় পাওয়া যাবে?

AD | ২৯ জানুয়ারী ২০২৫ ২১ : ০২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গাঁটে গাঁটে ব্যথা। বাতের ব্যথায় নড়তে চড়তে অসুবিধা। মাত্র ৬০০ টাকাতেই মিলছে উপশম। চীনের এক চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বাঘের প্রস্রাবেই সারবে বাতের ব্যথা। শুধু তা-ই নয় ৬০০ টাকায় শিশিতে ভরে বিক্রি করা হচ্ছে বাঘের মূত্র! চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, আর্থ্রাইটিস, মাংসপেশিতে ব্যথার উপশম হবে দক্ষিণরায়ের মূত্র দিয়ে। যদিও কোনও বিজ্ঞানী চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই দাবিকে মান্যতা দেয়নি।

ঘটনা দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের। শরীরে বাতের ব্যথাজনিত একাধিক রোগ সারাতে বোতল বোতল বাঘের প্রস্রাব বিক্রি হচ্ছে স্থানীয় এক চিড়িয়াখানায়। ২৫০ গ্রাম সাইবেরিয়ান বাঘের প্রস্রাব মিলছে ৫০ চীনা মুদ্রা বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকায়। যাঁরা তা কিনছেন তাঁদের বলা হচ্ছে, ওই প্রস্রাবের সঙ্গে ওয়াইন মিশিয়ে আদার টুকরো দিয়ে ব্যথার জায়গায় তা লাগাতে হবে। আশ্চর্যজনক বিষয় হল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, যে এটি সেবনও করা যেতে পারে। তবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে সেটির সেবন না করার বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।

কীভাবে সংগ্রহ করা হয় সেই প্রস্রাব?চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, যেখানে বাঘেরা প্রস্রাব করে সেই পাত্র থেকে সংগ্রহ করে বোতলে ভরা হয়। ওই তরল পদার্থগুলিকে জীবাণুমুক্ত করা হয় কি না, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি কর্মীরা। 

চিড়িয়াখানার এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। হুবেই প্রাদেশিক হাসপাতালের একজন ফার্মাসিস্টের মতে, বাঘের মূত্র ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় স্বীকৃত নয়। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, যথাযথ অনুমোদনপত্র বা লাইসেন্স নিয়েই নাকি এই প্রস্রাব বিক্রি করছেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া