শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাত আড়াইটা। তার আগের মুহূর্ত পর্যন্ত ছিল উচ্ছ্বাস, ছিল উত্তেজনা। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। মৌনী অমাবস্যার জনসমুদ্র আচমকা বদলে যায় মৃত্যু মিছিলে। হাহাকার-চিৎকার-কান্নার রোল। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত বহু।
মহাকুম্ভ, বিশ্বের বৃহৎ ধর্মীয় জনসমাগম। সেখানে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে পরিস্থিতি নয়ে, সাবধানতা নিয়ে। কিন্তু কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। ১৯৫৪ থেকে ২০২৫, বারেবারে পদপিষ্টের ঘটনা ঘটেছে কুম্ভ মেলায়।
১৯৫৪- দেশ স্বাধীনতার পর প্রথম কুম্ভ মেলা। ভারতের ইতিহাসে যেমন প্রথম কুম্ভ হিসেবে চিহ্নিত, তেমনই এই কুম্ভ মেলায়, অর্থাৎ প্রথম কুম্ভ মেলাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ১৯৫৪ সালের ৩ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যায় স্নানে নেমে পদদলিত হয়ে, নদীতে ডুবে মৃত্যু হয় অন্তত ৮০০ জনের।
১৯৮৬-হরিদ্বারের কুম্ভ মেলায়, ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং সংসদ সদস্যদের সঙ্গে মেলা প্রাঙ্গনে পৌঁছলে বিশৃঙ্খলা দেখা দেয়। নিরাপত্তা কর্মীরা সাধারণ মানুষকে নদীর তীরে প্রবেশ করতে বাধা দিলে পরিস্থিতি ঠেলাঠালিতে ভয়াবহ আকার ধারণ করে। অন্তত ২০০জনের মৃত্যু হয়েছিল বলে জানা যায়।
২০০৩- কুম্ভ মেলা চলাকালীন, মহারাষ্ট্রের নাসিকে পবিত্র ডুব দেওয়ার জন্য নদীতে নামার সময় প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়। অন্তত ৩৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
২০১৩-কুম্ভ মেলা চলাকালীন, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি এয়ালহবাদ রেল স্টেশন ভেঙে পড়ে। তাতে অন্তত ৪৫জন পূণ্যার্থী আহত হন, অন্তিত ৪৩জনের প্রাণ যায়।
২০২৫-মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার থেকেই সঙ্গমস্থলে শাহি স্নান সারতে দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা উপস্থিত হয়েছিলেন। বুধবার সকালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়ে আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। এরপরেই পদপিষ্টের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের মেলাপ্রাঙ্গনের হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত ২টো নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ। পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?