শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

What is the difference of the bank balance between BJP and Congress

দেশ | সঞ্চয়ের নিরিখে কোন দল এগিয়ে, নির্বাচন কমিশনের তথ্যে এল অবাক করা হিসেব

AD | ২৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের কাছে অডিট রিপোর্ট জমা দিয়েছে বিজেপি এবং কংগ্রেস। সেই রিপোর্টে প্রকাশ পেয়েছে দেশের দুই প্রধান রজানৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা সঞ্চিত রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র অ্যাকাউন্টে রয়েছে ৭১১৩ কোটি টাকা। অপরদিকে, কংগ্রেসের অ্যাকাউন্টে রয়েছে ৮৫৭ কোটি। ২০২৪ সালে ৩১ মার্চ পর্যন্ত এই হিসেব দিয়েছে দুই দল।

কমিশনের তথ্য অনুযায়ী, লোকসভা নির্বাচনের ঘোষণার আগে পর্যন্ত বিজেপি খরচ করেছিল ১৭৫৪ কোটি টাকা। ২০২২-২৩ সালে সেই পরিমাণ ছিল ১০৯২ কোটি টাকা। কংগ্রেস ২০২৩-২৪ সালে খরচ করেছিল ৬১৯ কোটি টাকা। ২০২২-২৩ সালে খরচের পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। যে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বিজেপি জানিয়েছে, ২০২৩-২৪ সালে ইলেক্টোরাল বন্ডের মারফত ১৬৮৫ কোটি টাকা কোষাগারে ঢুকেছে। ২০২২-২৩ সালে এর পরিমাণ ছিল ১২৯৪ কোটি টাকা। চাঁদা হিসেবে বিজেপি ২০২৪ সালে পেয়েছে ২০৪২ কোটি টাকা। ২০২২-২৩ সালে সেই পরিমাণ ছিল ৬৪৮ কোটি টাকা। অন্যদিকে, কংগ্রেস ২০২৩-২৪ সালে মোট ১,২২৫ কোটি টাকা অনুদান পেয়েছে বলে জানিয়েছে। এর মধ্যে ৩১ মার্চ, ২০২৪ তারিখে শেষ হওয়া বছরে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে প্রাপ্ত ৮২৮ কোটি টাকাও অন্তর্ভুক্ত রয়েছে। 

অডিটে জানানো হয়েছে, বিজ্ঞাপনের পিছনে ৫৯১ কোটি টাকা খরচ করেছে বিজেপি। এর মধ্যে ৪৩৪ কোটি ইলেকট্রনিক মিডিয়া এবং ১১৬ কোটি সংবাদপত্রের জন্য। হেলিকপ্টারের পিছনে ১৭৪ কোটি এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য ১৯১ কোটি করেছে বিজেপি। এছাড়াও ৮৪ কোটি খরচ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য।

কংগ্রেস ইলেকট্রনিক মিডিয়ার পিছনে খরচ করেছে ২০৭ কোটি টাকা এবং ৪৩ কোটি টাকা সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে। ৬২ কোটি হেলিকপ্টারের জন্য এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য ২৩৮ কোটি খরচ করেছে বিরোধী দল। কমিশনের রিপোর্ট বলছে, ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় সংস্করণের জন্য প্রায় ৫০ কোটি খরচ করেছে কংগ্রেস। প্রথম সংস্করণে সেই খরচের পরিমাণ ছিল প্রায় ৭২ কোটি টাকা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া