শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Budget 2025 FM Nirmala Sitharaman s core team behind driving India s fiscal blueprint this year

দেশ | অর্থমন্ত্রী নির্মলার সেনাপতি এঁনারাই, দেশের অর্থনীতি সামলানোর বোঝা তাঁদের ঘাড়েই

AD | ২৯ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী ১ ফেব্রুয়ারি সংসদে তাঁর টানা অষ্টম এবং মোদী সরকারের প্রথম পূর্ণ বাজেট পেশ করতে চলেছেন। ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেট পেশ করা হবে। দেশে বৃদ্ধির হার ৬.৪%, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন এবং মুদ্রাস্ফীতির চোখরাঙানির মধ্যেই পেশ করা হবে বাজেট। 

সীতারামন ভারতের প্রথম অর্থমন্ত্রী যিনি টানা আটটি বাজেট উপস্থাপন করবেন।  এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাজেটও রয়েছে। ২০২৫-২৬ সালের বাজেট গঠনে অর্থমন্ত্রী ছাড়াও অর্থনৈতিক বিষয়ক সচিব এবং প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং আরও কয়েকজন নতুন সদস্য রয়েছেন। বাজেট দলের সদস্যদের তালিকা নীচে দেওয়া হল-

তুহিনকান্ত পান্ডে, অর্থ এবং রাজস্বসচিব

১৯৮৭ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার তুহিন। চলতি বছরের ৯ জানুয়ারি কেন্দ্রীয় বাজেটের কয়েকদিন আগেই তিনি অর্থ মন্ত্রকের রাজস্বসচিবের দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের সেপ্টেম্বরে তাকে অর্থসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে প্রায় পাঁচ বছরের জন্য তিনি বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিপিএএম) বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আসন্ন বাজেটে কর ব্যবস্থা সরলীকরণের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির মতো বিষয় নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারেন পান্ডে।

ভি অনন্ত নাগেশ্বরন, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম আহমেদাবাদ)-এর প্রাক্তন ছাত্র ভি অনন্ত নাগেশ্বরন ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অর্থমন্ত্রীর অন্যতম বিশিষ্ট উপদেষ্টাও। বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বাজেট বক্তৃতা লেখার দায়িত্ব অনন্তর উপরেই থাকে। তাঁর তিন বছরের মেয়াদ এই আর্থিক বছরেই শেষ হবে।

অজয় শেঠ, আর্থিক বিষয়ক দপ্তরের সচিব

১৯৮৭ সালের কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার অজয় বাজেট দলের সবচেয়ে বরিষ্ঠ সদস্য। ২০২১ সালের এপ্রিল থেকে  আর্থিক বিষয়ক সচিবের পদ সামলাচ্ছেন তিনি। চূড়ান্ত বাজেট নথি প্রস্তুত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা তত্ত্বাবধানের দায়িত্ব তাঁর উপর। এছাড়াও রাজস্ব পরিকল্পনা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং নীতি প্রণয়নের উপরও নজর রাখতে হয় তাঁকে।

মনোজ গোভিল, ব্যয় সচিব

আইআইটি কানপুরের প্রাক্তনী মনোজ ব্যয় সচিব হিসেবে নতুন প্রকল্প অনুমোদন, ব্যয় নির্ধারণ এবং রাজ্যগুলিকে টাকা দেওয়ার বিষয় দেখভাল করেন। ১৯৯১ সালের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার মনোজ গত বছর ডিসেম্বরে ব্যয় সচিব হিসেবে দায়িত্ব নেন।

এম নাগারাজু, আর্থিক পরিষেবা সচিব

১৯৯৩ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইএএস নাগারাজু। তাঁর কাঁধে পর্যাপ্ত ঋণ প্রবাহ এবং আমানত সংগ্রহ, ফিনটেক নিয়ন্ত্রণ, বীমা কভারেজ সম্প্রসারণ এবং ডিজিটাল ইন্টারফেসকে আরও গভীর করার দায়িত্ব রয়েছে। গত বছর ডিসেম্বরে নাগারাজুকে আর্থিক পরিষেবা সচিব হিসেবে নিয়োগ করা হয়। তিনি ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

অরুনীশ চাওলা, ডিপিএএম সচিব

১৯৯২ ব্যাচের বিহার ক্যাডারের আইএএস অরুনীশ গত ৮ জানুয়ারি ডিপিএএম-এর সচিব পদের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর উপর বিনিয়োগ এবং সম্পদ নগদীকরণ কর্মসূচি ত্বরান্বিত করা, আইডিবিআই ব্যাংকের বিক্রয় তত্ত্বাবধান করা এবং কেন্দ্রের হাতে থাকা সম্পদের মূল্য নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া