শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৯ জানুয়ারী ২০২৫ ১৩ : ৫৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পদপিষ্টের ঘটনা ঘটল মহাকুম্ভে। মঙ্গলবার রাত ২টো নাগাদ মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা, সরস্বতীর নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে 'অমৃত স্নান' সারতে হুড়োহুড়ির সময় দুর্ঘটনাটি ঘটেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত শতাধিক। আহতদের মেলাপ্রাঙ্গনের হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার থেকেই সঙ্গমস্থলে শাহি স্নান সারতে দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা উপস্থিত হয়েছিলেন। বুধবার সকালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়ে আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। এরপরেই পদপিষ্টের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের মেলাপ্রাঙ্গনের হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত ২টো নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ। পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি।
পদপিষ্টের ঘটনার পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে। একই সঙ্গে পৌঁছেছে এনএসজি-র দলও।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, প্রায় ১০ কোটি পূণ্যার্থী মৌনী অমাবস্যার শাহি স্নান সারতে হাজির হতে পারেন মহাকুম্ভে। সেই অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। তারপরেও দুর্ঘটনা এড়ানো গেল না। গত ১৭ দিনে মহাকুম্ভ মেলায় ইতিমধ্যেই ১৫ কোটিরও বেশি তীর্থযাত্রী সঙ্গম এবং ঘাটে পবিত্র স্নান সেরেছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, শুধুমাত্র মঙ্গলবারেই ৪.৮ কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। মকর সংক্রান্তির অমৃত স্নানে সেই সংখ্যা ছিল সাড়ে ৩ কোটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?