রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একের পর এর তাক লাগানো অব্যর্থ সব ভবিষ্যদ্বাণী, সেই বাবা ভাঙ্গা'র 'বাবা' শব্দের অর্থ জানেন?

RD | ২৮ জানুয়ারী ২০২৫ ২২ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কেউ বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে, বাবা ভাঙ্গা বা নস্ট্রাডামাসের একের পর এক শোরগোল ফেলা সব ভবিষ্যদ্বাণী জনপ্রিয়তার শিখরে। ষোড়শ শতাব্দী থেকে বিশ্ব, নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী শুনে আসছে, বাবা ভাঙ্গা তুলনামূলকভাবে নতুন, যদিও তিনি ১৯৯৬ সালে প্রয়াত গিয়েছেন। কিন্তু কম লোকই জানেন যে, বাবা ভাঙ্গার 'বাবা' শব্দটির সঙ্গে হিন্দির 'বাবা' শব্দের কোনও সম্পর্ক নেই। 

বাবা ভাঙ্গা একজন বিখ্যাত বুলগেরিয়ান জ্যোতিষী এবং দ্রষ্টা ছিলেন। জন্মের পর তাঁর নাকরণ হয়েছিল ভ্যাঞ্জেলিয়া গুশতেরোভা পান্ডেভা। ছোট থেকেই ভবিষ্যতের ঘটনা আগেই আঁচ করতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। যদিও তাঁর ১২ বছর বয়সে অন্ধ হয়ে যান ভ্যাঞ্জেলিয়া। জীবনের বেশিরভাগ সময় তিনি বুলগেরিয়ার বেলাসিকা পর্বতমালার রূপাইট এলাকায় কাটিয়েছেন।

'বাবা' শব্দের অর্থ কী?
বুলগেরিয়ান ভাষায় বাবা ভাঙ্গা নামটির তাৎপর্য রয়েছে। 'বাবা' শব্দটি একটি বুলগেরিয়ান শব্দ যার অর্থ 'বৃদ্ধা মহিলা' বা 'ঠাকুমা'। বয়স্ক মহিলাদের স্নেহ ও শ্রদ্ধা জানাতে বুলগেরিয়ান ভাষায় 'বাবা' শব্দ ব্যবহার করা হয়। বাবা ভাঙ্গা ১৯১১ সালের ৩১ জানুয়ারি বুলগেরিয়ার স্ট্রুমিকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই জ্যোতিষশাস্ত্র এবং দূরদর্শিতার প্রতি তাঁর আগ্রহ ছিল। ক্রমেই সুপরিচিত একজন জ্যোতিষী হিসাবে পরিচিতি পান। 

বাবা ভাঙ্গার এখন পর্যন্ত বড় বড় সব ভবিষ্যদ্বাণী
- ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যদ্বাণী।
- ২০০৪ সালে ভারত মহাসাগরের সুনামির পূর্বাভাস।
- ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পূর্বাভাস।
- ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর ভবিষ্যদ্বাণী।

বাবা ভাঙ্গা ১৯৯৬ সালের ১১ অগাস্ট প্রয়াত হন। তবুও, তাঁর ভবিষ্যদ্বাণী আজও চর্চায়।

২০২৫ সালের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী-
- চলতি বছর পৃথিবীর ধ্বংসের সূচনা হবে, কিন্তু ৫০৭৯ সালের আগে মানবজাতির সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে না।
- ২০২৫ সালে ইউরোপে একটি উল্লেখযোগ্য সংঘাত দেখা দেবে, যার ফলে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
- ২০৪৩ সালের মধ্যে মুসলিম শাসন ইউরোপে আধিপত্য বিস্তার করবে।
- ২০৭৬ সালের মধ্যে, বিশ্বজুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় আবির্ভূত হবে বলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া