শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কনে খুঁজতে গিয়ে মহা কেলেঙ্কারি! ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন ব্যক্তি, খোয়া গেল নগদ ৫০ হাজার

RD | ২৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর রিয়েল এস্টেট এজেন্ট নিজের জন্য কনে খুঁজতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। ৩৪ বছরের বেঙ্গালুরুর মাথিকেরের গোকুল এক্সটেনশন এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম সতীশ (নাম পরিবর্তিত)। উপযুক্ত কনে খোঁজার জন্য সে নিজের এক পরিচিত মহিলার সাহায্য চেয়েছিলেন। ওই মহিলা হেব্বাল অঞ্চলের একটি বাড়িতে কনে দেখা ও প্রয়োজনীয় কথাবার্তার ব্যবস্থা করে দেন। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর, সতীশকে গুড্ডাহল্লির একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই মহিলার সঙ্গে দেখা করেন যাঁরা তাঁর ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।

কথোপকথনের মাঝেই, বিজয় নামে একজন মহিলা সতীশকে ১২০০ টাকা অনলাইনে পেমেন্ট করার জন্য অনুরোধ করেন। মহিলা দাবি করেন যে, ওই টাকা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য চেয়েছেন তিনি। মহিলা এবং অন্য়ান্যদের বিশ্বাস করে সতীশ অনলাইনে ১২০০ টাকা দিয়ে দেন। 

এরপরই ঘটনায় নয়া মোড়। কিছুক্ষণ পরে, সতীশ দেখেন বিজয় নামে এক ব্যক্তি ঘরে ঢুকে দরজা আটকাচ্ছেন। এরপর দরজায় টোকা মেরে আরও দু'জন পুরুষ এবং আরেকজন মহিলা ওই ঘরে প্রবেশ করেন। এরপরই তাঁরা নিজেদের সাদা পোশাকের পুলিশ অফিসার হিসাবে দাবি করেন। এরপর সতীশকে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ করেন! তখন ভয়ে কাঁটা সতীশ। অভিযোগ, নিজেকে বার বার নির্দোশ বলে দাবি করার পরেও সতীশকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ঘরে আটকে রাখা হয়।

এরপর ওই পুলিশ অফিরেরা সতীশকে জানায় যে, যদি সে তাঁদের দাবি মত ২ লক্ষ টাকা দিয়ে দেন তবে তাঁকে গ্রেপ্তার করা হবে না। এই হুমকিতে ভীত সতীশ অনলাইনে ৫০,০০০ টাকা দিয়ে দেন। এই লেনদেনের পর, ওই ব্যক্তিরা সতীশকে ছেড়ে দেন, কিন্তু ঘটনার বিষয়ে পুলিশকে না জানানোর জন্য সতর্ক করেন। এরপর ক্রমেই সতীশ বুঝতে পারেন যে, তিনি প্রতারকদের কবলে পড়েছেন। 

এই মারাত্মক অভিজ্ঞতার কথা সতীশ তাঁর বন্ধুদের বলেন। তাঁরাই সতীশকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। পরে সতীষ ঘটনাটি বিস্তারিতভাবে জানিয়ে একটি অভিযোগ দায়ের করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, অভিযুক্তরা পুলিশের ছদ্মবেশে কাজ করা একটি অপরাধী চক্রের অংশ। একজন পুলিশ কর্তা বলেছেন যে, ভুক্তভোগীর বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া