শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ জানুয়ারী ২০২৫ ২১ : ২৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় পরিবহন দপ্তরের বড় সিদ্ধান্ত। যাদের নিজেদের গাড়ি রয়েছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের এবার থেকে মানতে হবে নতুন নিয়ম। গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে নিজের আধার কার্ডকে আপডেট করে রাখতেই হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর যদি আপডেট না করা থাকে তাহলে সেখানে দিতে হবে বড় জরিমানা।
মোটর ভেহিকেলস আইন নিয়ে নতুন চিন্তাভাবনা করছে সরকার। তাই তারা এই সিদ্ধান্তটি নিতে চলেছে। যারা রাস্তায় ট্রাফিক নিয়ম মানেন না, যারা রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালান তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় দেখা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেলেও তারা অন্য মোবাইল নম্বর ব্যবহার করে ফের নতুন করে নিজেদের ড্রাইভিং লাইসেন্স করে নেন। সেই কাজকে রুখতেই এই পদক্ষেপ।
ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট সেক্রেটারি ভি উমাশঙ্কর রাস্তায় যানবাহনের নিরাপত্তার দিকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানেই তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় ১২ হাজারের বেশি ই চালান বাকি রয়ে গিয়েছে। দেশের বর্তমান ই চালান ব্যবস্থাটি সঠকভাবে কাজ করতে পারছে না। সুতরাং এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার।
এখনও পর্যন্ত কেন্দ্রের যে ব্যবস্থা রয়েছে সেখানে শক্তপোক্ত কোনও ব্যবস্থা তৈরি করা নেই। সেদিকে নজর দিয়েই আগামীদিনে আরও এগিয়ে যেতে চায় সরকার। তাই মোবাইল নম্বর আধারকেই হাতিয়ার করতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যদি কারও ঠিকানা পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলে তাকে সেটি নিজের ড্রাইভিং লাইসেন্সেও পরিবর্তন করতে হবে। নাহলে হবে জরিমানা।
ই চালান যারা সঠিক সময়ের মধ্যে দেবেন না তারা এবার থেকে কঠোর শাস্তির সামনে পড়বেন। যদি আার কার্ডের সঙ্গে নিজের গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স আপডেট না করা থাকে তাহলে সেটা সরকার আর মেনে নেবে না। যদি এই ব্যবস্থাটি দ্রুত চালু হয়ে যায় তাহলে সরকারের রোজগার যেমন বাড়বে তেমনি নিয়মভঙ্গকারীরা কঠোর শাস্তি এবং জরিমানার সামনে পড়বেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?