শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৮ জানুয়ারী ২০২৫ ২০ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে তাজ্জব সব কাণ্ড। একটি, অন্যটিকে তাক লাগাচ্ছে। আগেই দেখা গিয়েছিল যে, ভিড়ে হারিয়ে যাওয়া এড়াতে দুই বোন একে অপরের হাতে ফিতে জড়িয়ে রেখেছেন। এবার দেখা গেল, একই কারণে এক বৃদ্ধ দম্পতি দড়ি বেঁধে একসঙ্গে ঘুরছেন!
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রিল ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে, মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী দম্পতি দড়ি বেঁধে একসঙ্গে হাঁটছেন। ভিড়ের মধ্যে বিচ্ছেদ ঠেকাতেই এই উদ্যোগ তাঁদের। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "মহাকুম্ভে যোগদানকারী এক দম্পতি তাদের ভালোবাসার প্রতীক হিসেবে এবং একসঙ্গে থাকার জন্য নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধেছেন। পবিত্র স্নানের সময় তাঁদের অনন্য অঙ্গভঙ্গি মনোযোগ আকর্ষণ করেছে। তাঁদের নিষ্ঠা দেখার মত। এই হৃদয়গ্রাহী দৃশ্যগুলি সত্যিই বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ, মহাকুম্ভে ঐক্যকে প্রতিফলিত করে।"
ভিডিওটি, অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে প্রচুর জনপ্রিয় হয়েছে, দুই মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দম্পতির উদ্যোগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুখে হাসি ফুটিয়েছে। অনেকেই তাদের দৃঢ় এবং অটল বন্ধনের প্রশংসা করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, "দড়ি খুব পাতলা কিন্তু বাঁধন খুব শক্তিশালী।" অন্য একজন লিখেছেন, "আজকাল যখন তথাকথিত সেলিব্রিটিদের বিবাহবিচ্ছেদের খবর আকছার শোনা যায়, তখন এই ধরণের রিল সত্যিই হৃদয়গ্রাহী।" একজন লিখেছেন, "তাঁরা কত সরল।" কমেন্ট বক্সে লেখা রয়েছে, "একেই বলে বিশুদ্ধ প্রেম।"
কেউ একজন উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, "ভালোবাসা তুঙ্গে, যা আত্মা দ্বারা সংযুক্ত, দড়ি নয়।"
গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভমেলা ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এই পবিত্র সমাবেশের সময় পাঁচটি ‘অমৃত স্নান’ নির্ধারিত হয়েছে। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি উপলক্ষে। এই বিশেষ স্নানের আসন্ন তারিখগুলি হল ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারী (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারী (মাঘী পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারী (মহা শিবরাত্রি)।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?