বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘নতুন কিছু নয়, গুলেন বেরি ছিলই’, কত বয়সের শিশুদের থাকতে হবে সতর্ক? জানাল স্বাস্থ্যভবন

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ২০ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এইচএমপিভির পর হঠাৎই দেশে আতঙ্ক দেখা দিয়েছে গুলেন বেরি সিনড্রোম নিয়ে। এই স্নায়ু রোগ মহারাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। এই রোগ সম্পর্কে আতঙ্ক দেখা দিয়েছে কলকাতাতেও। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে বিবৃতি জারি করলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তিনি জানিয়েছেন, গুলেন বেরি সিনড্রোম নতুন কোনও ধরনের বা বিরল কোনও রোগ নয়। এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেশে বা রাজ্যে নতুন কিছু নয়। মূলত অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিসের কারণে এই রোগ হয়ে থাকে। আক্রান্ত হন সাধারণত ১৫ বছরের কম বয়সী শিশুরা।

 

যেহেতু, সময়মত চিকিৎসা না হলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এই রোগে সে কারণে সর্বদা নজর রাখছে পোলিও বিভাগের বিশেষজ্ঞরা। স্বাস্থ্যসচিব আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দপ্তর এনপিএসপির তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাস শেষের পর রাজ্যে এই রোগে আক্রান্তের খবর পাওয়া যায়নি। সোমবার জানা যায়, কলকাতায় দুই শিশু এই রোগে আক্রান্ত। দুই শিশুর একজনের বয়স আট বছর এবং অপরজনের বয়স ন’ বছর। দু’ জনেই ভর্তি রয়েছে পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। সূত্রের খবর, দুজনেই ভেন্টিলেশনে চিকিৎসাধীন। একজন প্রায় দু’ সপ্তাহ ধরে এবং একজন একমাসের বেশি সময় ধরে ভর্তি হাসপাতালে।

 

জানা গিয়েছে, ওই দুই শিশুর উপসর্গ হিসেবে রয়েছে জ্বর-সর্দি। চোখের নিচের চামড়াও ক্ষতিগ্রস্ত। পুনেতে ইতিমধ্যে গুলেন বেরিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর রেখে চিকিৎসকরা আগেই জানিয়েছেন, এই জটিল স্নায়ুরোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুকে আক্রমণ করে৷ সাধারণ ব্যাক্টেরিয়া, ভাইরাসঘটিত সংক্রমণে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে৷ এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হলে, স্নায়ুগুলিও ঠিকমতো কাজ করে না৷ হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে৷ শ্বাসকষ্টের সমস্যা, খাবার খেতেও সমস্যা দেখা দেয়৷ বর্তমানে সকলকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি জল ভাল করে ফুটিয়ে তারপর খেতে বলেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া