মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'ভারত সঠিক পদক্ষেপ করবে', অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে বড় আশ্বাস মোদির

RD | ২৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ফোনালাপ 'সফল' বলেই দাবি করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট নিজেই বলেছেন, "আজ (সোমবার) সকালে আমার সঙ্গে প্রদানমন্ত্রী মোদির দীর্ঘ কথা হয়েছে। তিনি আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।" 

অবৈধ অভিবাসী তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। মোদির সঙ্গে ফোনালাপে এই বিষয়টিও উঠেছিল বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্প মোদিকে আমেরিকায় বসবাসকারী বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেওয়ার আর্জি জানান মোদির কাছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, জবাবে মোদী বলেছেন, "যা সঠিক তা করবেন।"

গত সপ্তাহেই, ব্লুমবার্গ নিউজ জানিয়েছে যে- ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে আমেরিকায় থাকা প্রায় ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে।

গত সপ্তাহেই, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতে অবৈধঅভিবাসন সম্পর্কিত উদ্বেগ সমাধান করার উপর জোর দিয়েছিলেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান যে, ভারত সর্বদা অবৈধ ভারতীয়দের বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার জন্য তৈরি। তবে তিনি বলেছেন যে, নয়াদিল্লি এখনও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে দেওয়া হবে এমন ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। ফলে অবৈধ ভারতীয়দের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি।

এস জয়শঙ্কর ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিকদের বলেছিলেন যে, "সরকার অবশ্যই বৈধ অভিবাসীদের পক্ষে, কারণ আমরা একটি বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে বিশ্বাস করি। আমরা চাই ভারতীয় প্রতিভা এবং ভারতীয় দক্ষতা বিশ্বস্তরে সর্বাধিক সুযোগ পাক। একই সঙ্গে, আমরা অবৈধ অভিবাসনেরও খুব দৃঢ়ভাবে বিরোধী। কারণ যখন কোনও অবৈধ ঘটনা ঘটে, তখন আরও অনেক অবৈধ কার্যকলাপও তার সঙ্গে যুক্ত হয়, যা কাম্য নয়। এটি অবশ্যই ভারতের সুনামের দিক থেকে ভালো নয়। আমেরিকা যেসব অবৈধ ভারতীয় অভিবাসীদের নাম প্রকাশ করবে তা নিয়ে আমরা যদি নিশ্চিত হই যে, তারা আমাদের নাগরিক, তবে আমরা সর্বদা তাদের বৈধভাবে ভারতে ফেরাতে তৈরি।"  

হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারস্পরিক সহযোগিতা গভীর ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার জন্যও গুরুত্ব দিয়েছেন।" শুধু তাই নয়, ট্রাম্প-মোদীর মধ্যে নাকি ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তা-সহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া