শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লাড্ডু নিবেদন করতে গিয়ে বিপত্তি! ভিড় সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ভাঙল মঞ্চ, উত্তরপ্রদেশে মৃত ৫

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বাঘপতের বাগৌর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার জৈন নির্বাণ উৎসবের সময় ভিড় সামলাতে না পেরে ভেঙে পড়ল অনুষ্ঠানের অস্থায়ী মঞ্চ। জানা গিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্তত ৪০ জন আহত হয়েছেন যার মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। জানা গিয়েছে, নির্বাণ উৎসবের মাঝে চলছিল লাড্ডু নিবেদন অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল বাঁশ এবং কাঠ দিয়ে অস্থায়ী মঞ্চ।

 

ভক্তরা জৈন মুনিদের উপস্থিতিতে ভগবান আদিনাথকে লাড্ডু নিবেদন করতে এসেছিলেন। ভিড়ের ওজন সামলাতে না পেরে হঠাৎই ধসে পড়ে মঞ্চটি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসকসহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে আগেই অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল। 

 

যার কারণে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। বাঘপতের জেলাশাসক অস্বিতা লাল বলেন, ‘এই বিশেষ অনুষ্ঠান প্রায় ৩০ বছর ধরে চলে আসছে। দুর্ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে’। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া