শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রয়াগরাজের থেকে সস্তা মালদ্বীপ! জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশনকেও টাকার অঙ্কে হার মানাচ্ছে মহাকুম্ভ

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ১৪৪ বছর পর বিশেষ তিথিতে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। পরিসংখ্যান বলছে, অন্যান্য বছরের চেয়ে এবারে মহাকুম্ভে ভক্তের সংখ্যা বেড়েছে অনেক বেশি। ক্রমশ তা বেড়েই চলেছে। ফলে, মেলা শেষের আগে সেই সংখ্যাটা অনেকটাই বাড়বে বলে আশা করা যাচ্ছে। সাধারণ মানুষের চাহিদাকে মাথায় রেখে প্রয়াগরাজ যাওয়ার বিমানের টিকিটের দাম বর্তমানে আকাশছোঁয়া। বিমানভাড়া নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকার কারণে সংস্থাগুলি টিকিটের দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, চেন্নাই থেকে প্রয়াগরাজে যাওয়া ও আসার টিকিটের দাম ৬৪,০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

 

যা কিনা মালদ্বীপ বা বালির মত জায়গায় ঘুরতে যাওয়ার খরচের তুলনায় অনেক বেশি। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুর মত অন্যান্য শহর থেকেও প্রয়াগরাজে যাতায়াতের জন্য বিমানের টিকিটের দাম ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ স্নানের দিনগুলিতে এই ভাড়া বৃদ্ধির প্রবণতা আরও বেশি চোখে পড়ছে। মউনি অমাবস্যা স্নান (২৯ জানুয়ারি), বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি), এবং মহাশিবরাত্রির দিন (২৬ ফেব্রুয়ারি) অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে বিমান ভাড়ার। যে কারণে ৩১ জানুয়ারির আশেপাশে দিল্লি থেকে প্রয়াগরাজে যাওয়া এবং আসার টিকিটের দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৯,৬০০ টাকায়।

 

অন্যান্য সময়ে টিকিটের দাম থাকে ৯০০০ টাকার আশেপাশে। অতিরিক্ত চাহিদা মেটাতে জানুয়ারিতে প্রয়াগরাজ যাওয়ার জন্য ৮১টি অতিরিক্ত বিমান চালু করা হয়েছে। অন্যদিকে, এই সময়ে মালদ্বীপের মত জায়গা থেকে ফেরার টিকিটের খরচ ৩০,০০০ টাকারও কম। কিন্তু প্রয়াগরাজ যেতে গড়ে ৫০,০০০ টাকা খরচ রয়েছে। স্বাভাবিক ভাড়ার চেয়ে ৩০০-৬০০ গুণ বেড়ে গিয়েছে ভাড়া। মাঘী পূর্ণিমার আগের দিন দিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়া ও আসার ভাড়া ৩৩,০০০ টাকা, হায়দরাবাদ/চেন্নাই/কলকাতা থেকে ৪০,০০০ টাকা এবং মুম্বাই বা বেঙ্গালুরু থেকে ভাড়া ৪৫,০০০ টাকারও বেশি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া