মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ জানুয়ারী ২০২৫ ০১ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অবৈধ অভিবাসীদের উৎখাতের প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথের পরই শুরু হয়েছে অবৈধ অভিবাসী তাড়ানোর প্রক্রিয়া। এ সবের মধ্যেই এবার নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলিতে তল্লাশি শুরু করল আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (সিবিপি)।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্তাদের দাবি, অবৈধ অভিভাসী উৎখাতের পাশাপাশি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলিতে অভিযানের অন্যতম কারণ হল শিখ বিচ্ছিন্নতাবাদীদেরও শায়েস্তা করা। সে দেশের প্রশাসন জানিয়েছে, গুরুদ্বারে বহু বিচ্ছিন্নতাবাদী আশ্রয় নেয়, তৈরি হয় ষড়যন্ত্রের নীল নকশা। যা বরদাস্ত করবে না ট্রাম্প প্রশাসন।
তবে, অভিবাসী তাড়াতে ধর্মীয় উপাশনালয়গুলির মত স্পর্শকাতর জায়গায় অভিযান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-এর ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হুফম্যান এ বিষয়ে পূর্ববর্তী বাইডেন প্রশাসনের বিধি বদলে একটি নতুন নির্দেশিকাও জারি করেছেন। নয়া নির্দেশিকা মোতাবেক, সিবিপি এবং আইসিই-কে ধর্মস্থানগুলিতে তল্লাশি অভিযান চালানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-এর এক মুখপাত্র বলেছেন, "এই পদক্ষেপ সিবিপি এবং আইসিইকে কঠোর আইন প্রয়োগ করতে এবং অন্য দেশে খুন, ধর্ষণ করে যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে- তাদের ধরতে ক্ষমতা দেওয়া হয়েছে। অপরাধীরা আর গ্রেপ্তার এড়াতে আমেরিকার স্কুল এবং গির্জায় লুকিয়ে থাকতে পারবে না। ট্রাম্প প্রশাসন আমাদের সাহসী আইন প্রয়োগকারী সংস্থাগুলির হাত বেঁধে রাখবে না, বরং তাদের সাধারণ জ্ঞান ব্যবহার করার উপর আস্থা রাখে।"
যদিও, এই পদক্ষেপে কিছু শিখ সংগঠন অসন্তুষ্ট। এই ধরনের পদক্ষেপগুলি তাঁদের ধর্মীয় বিশ্বাসের পবিত্রতার প্রতি হুঁশিয়ারি বলে দাবি তাদের। শিখ আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড (এসএএলডিএফ)-এর নির্বাহী কর্তা কিরণ কৌর গিল বলেন, "ডিএইচএস-র এই নতুন নিয়ম অত্যন্ত উদ্বেগজনক। যে ভাবে গুরুদ্বারের মত পবিত্র ধর্মীয় স্থানগুলিকে নিশানা করা হচ্ছে, তাতে আমরা নিরাপত্তা নিয়েও চিন্তিত। এতে ধর্মস্থানের পবিত্রতাও নষ্ট হচ্ছে।"
চুরি-ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরপাকড় করতে 'লেকেন রিলে অ্যাক্ট' নামে একটি নতুন আইন আনার পথে এগোচ্ছে আমেরিকা। সেনেটে এ সংক্রান্ত বিল পাশ হয়ে গিয়েছে। এই বিল অনুযায়ী, চুরি, ছিনতাই, লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্স এনফোর্সমেন্ট।
ট্রাম্প মসনদে বসার তিন দিনের মধ্যেই প্রথম ধাপে গত শুক্রবার গ্রেফতার করা হয় ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?