শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওয়ানাডের 'বিভীষিকা'র রহস্য মৃত্যু! জঙ্গলের বাইরে মানুষখেকো বাঘিনীর দেহ উদ্ধার

RD | ২৭ জানুয়ারী ২০২৫ ০০ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছুদিন ধরেই বাঘিনীর আতঙ্কে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল ওয়ানাডের বাসিন্দাদের। গত শুক্রবার বাঘিনীর হামলার মৃত্যু হয়েছিল রাধা নামে ৪৮ বছর বয়সি এক মহিলার। জঙ্গলে কফি সংগ্রহে গিয়েছিলেন রাধা। সেই সময়ই তাঁর উপর হামলা চালায় বাঘিনীটি। এরপরই গোটা অঞ্চলই মানুষখেকো বাঘিনী আতঙ্কে তটস্থ। রাধার মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ঘটনায় শোকবার্তা জানান। বাম জোট পরিচালিত রাজ্য সরকার রাধার পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা অর্থসাহায্যের ঘোষণা করে। কিন্তু বাসিন্দারা শান্ত হননি।  

এরপরই সরকার গত রবিবার বাঘটিকে আনুষ্ঠানিকভাবে 'মানুষখেকো' হিসাবে ঘোষণা করে এবং সেটিকে হত্যার অনুমোদন দেয়। বাঘিনীটিকে খুঁজে বের করার জন্য একটি বিশেষ দল নামিয়েছে বনদপ্তর।  কার্ফু জারি করে সমগ্র অঞ্চলে চিরুনি অভিযান চালানো হয়। তবে, বাঘিনীকে বাগে আনতে পারেননি বনদপ্তরের কর্মীরা। কিন্তু এর মাঝেই ওয়ানাড়ের সাক্ষাৎ বিভীষিকা ওই মানুষখেকো বাঘিনীটির মৃতদেহ উদ্ধার হল!

বনাঞ্চলের বাইরে পিলাকাভুতে একটি বাড়ির পিছনে বাঘিনীটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের জেরেই  মানুষখেকো বাঘিনীটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বাঘিনীর মৃতদেহটি ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তকারী দলের প্রধান পশুচিকিৎসক ডা. অরুণ জাকারিয়া বলেছেন, "সাত বছর বয়সী বাঘিনীটির ঘাড়ে গভীর আঘাত রয়েছে, সম্ভবত বনেই আঘাত লেগেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।" 

বনদপ্তর স্পষ্ট করে জানিয়েছে যে, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে এলাকায় নজরদারি অব্যহত থাকবে।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া