শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওয়াকফ সংশোধনী বিলে ছাড় জেপিসি-র, শাসক জোটের প্রস্তাবিত ১৪টি রদবদলেই সবুজ সংকেত

RD | ২৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার ওয়াকফ সংশোধনী বিল মঞ্জুর করল যৌথ সংসদীয় কমিটি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রস্তাবিত ১৪টি রদবদলেই সবুজ সংকেত দিয়ে জেপিসি। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে 'ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট।' 

ওয়াকফ আইনে মোট ৬৭টি পরিবর্তন নিয়ে এ দিন আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ওয়াকফের সদস্য হবে দুই অমুসলিম সদস্য। মূল খসড়ায় এই বিষয়টিকে বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে। এর অর্থ হল ওয়াকফ কাউন্সিল (রাজ্য বা সমগ্র জাতীয়স্তরে) কমপক্ষে দু'জন এমন মনোনীত সদস্য থাকবেন যাঁরা মুসলিম নন। এছাড়া, সংশ্লিষ্ট রাজ্য কর্তৃক মনোনীত একজন আধিকারিককে সম্পত্তি আদৌ ওয়াকফ কিনা তা নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল খসড়ায় এই সিদ্ধান্ত জেলা কালেক্টরের উপর ছেড়ে দেওয়া হয়েছিল।

গত ৮ অগাস্ট ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় প্রস্তাবিত বিল পেশের পরেই তা জেপিসিতে পাঠানো হয়েছিল।

বিজেপি সাংসদ এমপি জগদম্বিকা পালের নেতৃত্বধীন জেপিসি সর্বমোট ৬৭টি সংশোধনীর প্রস্তাব দিয়েছে। যার মধ্যে ২৩টি হল বিজেপির তরফে এবং ৪৪টি বিরোধী সদস্যদের তরফে। এ দিন জগদম্বিকা পালজানান, ৪৪টি সংশোধনী নিয়ে কমিটিতে গত ৬ মাস ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিন ছিল চূড়ান্ত বৈঠক। সেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে ১৪টি সংশোধনী গৃহীত হয়েছে। দল ধরে ভোটাভুটিতে বিরোধী সাংসদদের প্রস্তাবগুলি খারিজ হয়ে গিয়েছে।

সূত্রের খবর, ১৪টি পরিবর্তনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য ভোটগ্রহণ হবে ২৯ জানুয়ারি এবং ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে। 

জেপিসি-র ১৬ জন ছিলেন বিজেপি ও শাসক জোটের সদস্য। বাকি ১০ জন ছিলেন বিরোধী দলের সাংসদ। জগদম্বিকা পাল জানান, বিরোধীদের প্রস্তাবগুলিও ভোটাভুটিতে ওঠে। তাতে বিরোধীদের পক্ষে যায় ১০টি ভোট, বিরুদ্ধে পড়েছে ১৬টি ভোট।

বিরোধীদের অভিযোগ, জেপিসি-র চেয়ারম্যান একপেশে মনোভাব নিয়েছেন। তাঁদের কথার গুরুত্ব দেওয়া হয়নি। মিম সাংসদ আসাদউদ্দীন ওয়েইসি এবং ডিএমকে-র কানিমোঝির যুক্তি, এটি সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করে, যার মধ্যে রয়েছে অনুচ্ছেদ ১৫ (নিজের পছন্দের ধর্ম পালনের অধিকার) এবং অনুচ্ছেদ ৩০ (সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার)।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া