শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই থেকে দুবাই যেতে গিয়ে বাঁধল বিপত্তি। প্রায় পাঁচ ঘন্টা ধরে বিমানের ভিতর আটকে রইলেন যাত্রীরা। এয়ার হোস্টেস এবং পাইলটদের সঙ্গে লেগে গেল তুমুল ঝামেলা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। জানা গিয়েছে, এআই৯০৯ নম্বরের মুম্বই থেকে দুবাইগামী বিমানটি প্রাথমিকভাবে সকাল ৮টা ২৫ নাগাদ ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।
কোনও অজ্ঞাত কারণে বিমানটি বিকেল ৪টে ৩২ মিনিট রওনা দেয় গন্তব্যের উদ্দেশে। কিন্তু সকাল থেকে যাত্রীদের বসিয়ে রাখা হয় বিমানের ভেতর। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যাত্রীদের অনেকেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল। ঠিক কী ঘটেছিল? এক ভিডিওতে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে বিমানটি ধরার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন যাত্রীরা। যাবতীয় নিরাপত্তার ব্যারিকেড পেরিয়ে বোর্ডিং পাস নিয়ে বিমানেও উঠে পড়েন তাঁরা। কিন্তু আচমকাই বাধে গন্ডগোল। বিমানে ওঠার পর দরজা হয়ে যায় লক। নির্দিষ্ট সময়ে রওনা দেয়নি বিমান। সময় যত বাড়তে থাকে যাত্রীদের মধ্যে উদ্বেগ তত বাড়তে থাকে। একসময় তারা হইচই করতে শুরু করেন। যাত্রীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে ক্যাপ্টেন একবারও ককপিট থেকে বেরিয়ে আসেননি।
শেষপর্যন্ত বিরক্ত হয়ে তাঁরা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, যাত্রীরা কেবিন ক্রু-দের ওপর ক্রমাগত চিৎকার করছেন। কিন্তু তাতে কেউ সাড়া দেননি। এমনকি ভিতর থেকে কেউ বেরিয়েও আসেননি। ভিডিওতে ক্যাপ্টেনকে এও বলতে শোনা যায়, বিমানের জ্যাকটি সংযুক্ত করা দরকার। বিমানের পাইলট জানিয়েছেন, প্রত্যেককেই তাঁর কাজের প্রতি দায়বদ্ধ থাকা উচিত। কন্ট্রোল রুম থেকে নির্দেশ না পাওয়ায় তিনি দরজা খুলতে পারেননি। এজন্য যাত্রীদের উত্তেজিত হওয়া অনুচিত। যদিও এই ঘটনায় বেশিরভাগ মানুষই ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন জানিয়েছেন, ‘অত্যন্ত চরম বিরক্তিকর ঘটনা’। অন্য আরেকজনের মত, ‘এইভাবে বিমানে যাত্রীদের আটকে রাখা অমানবিক। পাইলটদের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?