সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ ডিসেম্বর ২০২৩ ২২ : ০৪Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: জন ধন অ্যাকাউন্টের একটি বড় অংশের গ্রাহকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে। সেগুলি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের চিঠির জবাবে এই পরিসংখ্যান উল্লেখ করেছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাড। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির কোনও খোঁজ মিলছে না বলে জানানো হয়েছে অর্থমন্ত্রকের তরফে।
জহর সরকারকে দেওয়া জবাবে অর্থমন্ত্রক উল্লেখ করেছে, মোট জনধন অ্যাকাউন্টের সংখ্যা ৫০.৮১ কোটি। সেগুলির মধ্যে ১৮ থেকে ২০ শতাংশের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। আরও জানানো হয়েছে, সমগ্র ব্যাঙ্কিং ক্ষেত্রে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা এই জনধন প্রকল্পে খোলা অ্যাকাউন্টের সমান। তবে অর্থমন্ত্রক জানিয়েছে, যে কোনও সময়েই এই অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের নথিপত্র জমা দিয়ে বিনা খরচেই ফের অ্যাকাউন্টগুলি চালু করতে পারেন। এই নিষ্ক্রিয় অ্যাকাউন্টে জমা পড়ে থাকা অর্থের পরিমাণ ১১,৫০০ কোটি টাকা। অর্থমন্ত্রক জানিয়েছে, এই অর্থ জনধন অ্যাকাউন্টে মোট জমা পড়া অর্থের ৫.৬ শতাংশ। তবে অ্যাকাউন্টের গ্রাহকরা যে কোনও সময়ে তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে যে কোনও মূহুর্তে টাকা জমা বা তোলা করতে পারবেন। অর্থমন্ত্রকের জবাব প্রসঙ্গে জহর সরকারের বক্তব্য, "অর্থমন্ত্রকের স্বীকারোক্তি যে, ৫১ কোটি জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ২০ শতাংশ অর্থাৎ ১০ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা সেগুলির কোনও হদিশ নেই। মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, এইভাবে ১১,৫০০ কোটি টাকা সরকারি টাকার ব্যবহার হচ্ছে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?