সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Chinese Police Dog Fujai Loses Year-End Bonus For Sleeping On Job

বিদেশ | কর্মক্ষেত্রে ঘুমিয়ে পড়েছিল, সামান্য অপরাধে পুলিশ কুকুরের বোনাস কেটে নিল কর্তৃপক্ষ! 

AD | ২৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এ যেন লঘু পাপে গুরুদণ্ড। কাজের ফাঁকে একটু ঘুমিয়ে পড়েছিল। আর খাবারে বাটিতে ভুলবশত প্রস্রাব করে দিয়েছিল। সেই দোষে চার মাস বয়সি পুলিশ কুকুরের বছরের শেষের বোনাস কেটে নিল কর্তৃপক্ষ! 

চীনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুকুরটির নাম ফুজাই। একটি করগি প্রজাতির কুকুর। ২০২৪ সালের জানুয়ারিতে উত্তর চীনের শ্যানডং প্রদেশের ওয়েইফ্যাং কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরক খুঁজে বার করার বিশেষজ্ঞ হিসেবে যোগ দেয়। এর কয়েকমাসের মধ্যেই চীনের সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় ফুজাই। সমাজমাধ্যমে তাঁর প্রায় চার লক্ষ অনুগামী রয়েছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফুজাইয়ের সারা বছরের কাজ পর্যালোচনা করা হচ্ছে। তাকে একজন পুলিশ আধিকারিক বিপরীতে বসে থাকতে দেখা যাচ্ছে, যিনি তাকে তার পুরস্কার হিসেবে একটি লাল ফুল, টিনজাত খাবার এবং খেলনা দিয়েছে। এর কিছু পরেই ফুজাইয়ের অপকর্ম প্রকাশ পায়।

ওই পুলিশ আধিকারিক ফুজাইকে জানান, সে এবছর খুব ভাল কাজ করেছে। নানা কাজ সময়ে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছে। কিন্তু তাঁর সাম্প্রতিক ব্যবহার সন্তোষজনক নয়। কর্মক্ষেত্রে ঘুমিয়ে পড়া এবং খাবারের জন্য বরাদ্দ বাটিতেই প্রস্রাব করায় তার বোনাস কেটে নেওয়া হচ্ছে। এর পরেই ওই আধিকারিক ফুজাইয়ের সামনে থেকে টিনজাত খাবার এবং খেলনাটি সরিয়ে নিয়ে যান। ভিডিওটি ভাইরাল হতেই ফুজাইয়ের প্রতি সমবেদনা জানিয়েছেন সমাজমাধ্যমের ব্যবহারকারীরা। তাঁরা ফুজাইয়ের বোনাস পুনর্বহালের জন্য দাবি জানিয়েছে। তাঁদের যুক্তি ছোটখাটো ভুল করার জন্য বোনাস কেটে নেওয়ার কোনও মানে হয় না। এর পর আরও একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে ফুজাইকে তাঁর কেটে নেওয়া বোনাস ফিরিয়ে দেওয়া হয়নি কিন্তু তাকে একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া