শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mumbai Man wrongly identified as Saif Ali Khan attacker lost everything

দেশ | সইফের হামলকারী সন্দেহে পুলিশের 'হেনস্থা', জীবনে অন্ধকার নেমে এল মহারাষ্ট্রের যুবকের

AD | ২৭ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খানের 'হামলাকারী' সন্দেহে পুলিশ আটক করেছিল তাঁকে। এরপর দীর্ঘ জেরা ও হেনস্থার পর ছাড়া পান। পুলিশ জানায় ভুলবশত তাঁকে আটক করা হয়েছিল। পুলিশে এই একটি ভুলেই জীবনে অন্ধকার নেমে এসেছে কৈলাশ কনোজিয়ার। 'সইফের হামলাকারী' খবর ছড়িয়ে পড়তেই খোয়াতে হয়েছে চাকরি, ভেঙেছে বিয়েও।

মুম্বইয়ের বাসিন্দা কৈলাশ। বয়স ৩১ বছর। ১৭ জানুয়ারি বিলাসপুরে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছত্তিসগড়ের দুর্গ স্টেশন থেকে কৈলাশকে আটক করে। শুরু হয় তাঁকে জিজ্ঞাসাবাদ। এর পর ১৯ জানুয়ারি মুম্বই পুলিশ বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করে। নিজেদের ভুল বুঝতে পেরে কৈলাশকে ছেড়ে দেয় পুলিশ। তবে তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে!

মুম্বই পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়ে কৈলাশ বলেন, ''তাঁদের একটি ভুল আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। পুলিশ এটা খেয়াল করল না যে আমার গোঁফ দাড়ি রয়েছে। কিন্তু অভিনেতার বাড়ির সিসিটিভিতে যাকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে কোনও মিল নেই।'' তিনি জানান, টিভিতে তাঁর আটক হওয়ার খবর জানাজানি হতেই পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন। তিনি বলেন, ''বিলাসপুরে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। দুর্গ স্টেশনে আরপিএফ আটক করে। এর পরেই আমার ছবি সহ বিজ্ঞাপ্তি দিয়ে দেওয়া হল। সংবাদমাধ্যম সেই ছবি ফলাও করে দেখাতে শুরু করল। এর ফলে মেয়ের পরিবার বিয়ে বাতিল করে দিল। যেখানে কাজ করতাম সেখান থেকেও কাজ হারাতে হয়েছে।''

বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারকে ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করে কানোজিয়া স্বীকার করেছেন যে তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মুম্বইয়ের কাফ প্যারেড ব্যবসায়িক এলাকায় এবং অপরটি হরিয়ানার গুরুগ্রাম শহরে। কিন্তু কৈলাশের প্রশ্ন, এটা কী তাঁর সঙ্গে ঠিক করা হল? তিনি জানিয়েছেন, সইফের বাড়ির বাইরে প্ল্যাকার্ড হাতে চাকরির দাবি জানিয়ে দাঁড়িয়ে থাকবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া