শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ জানুয়ারী ২০২৫ ১৬ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: চোদ্দোতলা থেকে সোজা নীচে পড়ল দু'বছরের এক শিশু। নীচে পড়েও দিব্যি বেঁচে সে। কোনও গুরুতর চোটও লাগেনি তার। কীভাবে সম্ভব? প্রতিবেশীর কীর্তিতেই আসলে প্রাণে বাঁচল শিশুটি। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই সকলের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। এমনকী ওই ব্যক্তির ভূয়সী প্রশংসাও করেছেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডম্বিভালি এলাকার একটি আবাসনে দুর্ঘটনাটি ঘটে। চোদ্দোতলার ফ্ল্যাটের বারান্দায় খেলাধুলা করছিল দু'বছরের শিশুটি। আপনমনেই একা একা খেলছিল সে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার কিনারা থেকে উল্টে যায়। কিছুক্ষণ আটকে থাকার পর নীচে পড়ে যায় সে।
নীচেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তিনি ওই ফ্ল্যাটেই থাকেন। শিশুটি পড়ে যাচ্ছে দেখে দ্রুত ছুটে আসেন। যদিও তিনি পুরোপুরি ধরতে পারেননি শিশুটিকে। কিন্তু তাঁর কারণে চোদ্দোতলা থেকে সোজা নীচেও পড়েনি শিশুটি। শিশুটি পড়ার আগে ওই ব্যক্তির হাতের মধ্যে পড়ে। তারপর হাত থেকে ফসকে মাটিতে বসে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নেয় ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, শিশুটির সামান্য চোট লেগেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছাড়াও পেয়েছে। অন্যদিকে প্রতিবেশী ব্যক্তির ওই কীর্তি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। যা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। সকলেই শিশুটির প্রাণ বাঁচানোর জন্য কৃতিত্ব দিয়েছেন তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?