শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Class 11 student 'punished' after requesting Sanitary Pad during exam Uttar Pradesh, probe underway

দেশ | পরীক্ষার মাঝে স্যানিটারি প্যাড চেয়েছে কেন, ছাত্রীকে ক্লাস থেকেই বার করে দিলেন প্রধানশিক্ষক! অভিযোগ দায়ের

AD | ২৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার দাবি উঠছে। প্রচুর স্কুলে তা দেওয়াও হয়। কিন্তু উত্তরপ্রদেশের বরেলিতে ঘটল অদ্ভুত এক ঘটনা। সেখানকার একটি স্কুলে পরীক্ষার সময় স্যানিটারি প্যাড চাওয়ায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রধানশিক্ষকের কাছে স্যানিটারি প্যাড চাওয়ার পর তাঁকে এক ঘণ্টা শ্রেণীকক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর, মেয়েটির বাবা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা স্কুল পরিদর্শক (ডিআইওএস), রাজ্য মহিলা কমিশন এবং মহিলা কল্যাণ বিভাগের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

মেয়েটির বাবার জানিয়েছেন, তাঁর মেয়ে পরীক্ষার জন্য স্কুলে গিয়েছিল, যখন সে বুঝতে পারে তার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, প্রধানশিক্ষকের কাছে স্যানিটারি প্যাড চাওয়ায় তাকে সাহায্যের পরিবর্তে উপেক্ষা করা হয়েছিল এবং দুর্ব্যবহার করা হয়েছিল। ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং প্রায় এক ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। জেলা স্কুল পরিদর্শক দেবকী নন্দন জানিয়েছেন, তদন্ত চলছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন।

গত বছর, বোর্ড পরীক্ষার আগে, শিক্ষা মন্ত্রক একটি পরামর্শ জারি করে জানিয়েছিল, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সময় মেয়েদের বিশ্রামাগারের বিরতি নিতে দেওয়া উচিত। সমস্ত পরীক্ষাকেন্দ্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে হবে। এই পরামর্শটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত স্কুল, সিবিএসই বোর্ড, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-র জন্য প্রযোজ্য ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া