সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগতে চলেছে একটি নির্জন ব্রিটিশ দ্বীপের। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম হিমশৈল এ২৩এ আন্টার্কটিকা থেকে ভেসে আসছে। ব্রিটিশ দ্বীপ দক্ষিণ জর্জিয়া থেকে মাত্র ২৮০ কিলোমিটার দূরেই রয়েছে হিমশৈলটি। স্রোতের টানের উপর নির্ভর করে আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে দ্বীপটির সঙ্গে সংঘর্ষ হবে হিমশৈলটির।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ২৩এ-র যাত্রাপথে পড়েছে দক্ষিণ জর্জিয়া। এই অভিঘাতের ফলে দ্বীপটির বাস্তুতন্ত্রে প্রভাব পড়তে পারে। যদি জর্জিয়ার সঙ্গে হিমশৈলটির সংঘর্ষ হয় তবে এর খণ্ডিত অংশগুলি দক্ষিণ জর্জিয়ায় বছরের পর বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে ভেসে থাকতে পারে। যা পেঙ্গুইনের পাশাপাশি হাতি এবং পশম সীলের ভাগ্যকে বিপন্ন করে তুলবে।
এই অঞ্চলের প্রাণীদের অস্তিত্ব সঙ্কটের মুখোমুখি হওয়ার এটিই প্রথম ঘটনা নয়। ২০০৪ সালে দক্ষিণ জর্জিয়ার উত্তর-পূর্বে 'এ৩৮' নামে আরও একটি হিমশৈল এসে আটকে গিয়েছিল। বিশাল বরফের টুকরো পথ আটকে দেওয়ার কারণে পেঙ্গুইন এবং সীলের সংখ্যা ওই অঞ্চলে হ্রাস পায়।
১৯৮৬ সালে ফ্লিঞ্চার হিমবাহ থেকে ভেঙে তৈরি হয় এ২৩এ। এর পর ৩০ বছর একটি জায়াগায় আটকে গিয়েছিল। ২০২০ সাল থেকে ফের নড়াচড়া শুরু হয়। প্রথমে ধীর গতিতে শুরু হলেও পরে গতি বৃদ্ধি পেয়েছে। ২০২৪ এর ডিসেম্বরের পর থেকে কোনও বাধা মানছে না এ২৩এ। এর ওজন প্রায় এক ট্রিলিয়ন টন। আয়তনে প্রায় ৩৯০০ বর্গকিমি। যা নিউ ইয়র্কের আয়তনের তিন গুণ। মহাকাশ থেকে দৃশ্যমান এই হিমশৈলটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?