শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ জানুয়ারী ২০২৫ ২২ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জটিল স্নায়ুরোগের বাড়বাড়ন্ত মহারাষ্ট্রের পুনেতে। গুলেন বেরি সিন্ড্রোম নামের বিরল রোগে প্রথম মৃত্যু হল পুনেতে। পুনের এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল তাঁর। পরীক্ষা করে দেখা যায়, তিনি গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত। কয়েকদিন আইসিইউতে থাকার পর, বাইরে বের করা হয়েছিল তাঁকে। গতকাল শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। সেদিনই প্রাণ হারান তিনি।
চিকিৎসকরা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত পুনেতে ৭৩ জন গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ১৪ জন আইসিইউতে ভর্তি রয়েছেন। সকলেরই ডায়েরিয়া, ঘনঘন বমি, জ্বর, গায়ে ব্যথার মতো উপসর্গ রয়েছে।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, এই জটিল স্নায়ুরোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুকে আক্রমণ করে৷ সাধারণ ব্যাক্টেরিয়া, ভাইরাসঘটিত সংক্রমণে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে৷ এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হলে, স্নায়ুগুলিও ঠিকমতো কাজ করে না৷ হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে৷ শ্বাসকষ্টের সমস্যা, খাবার খেতেও সমস্যা দেখা দেয়৷ বর্তমানে সকলকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি জল ভাল করে ফুটিয়ে তারপর খেতে বলেছেন। আচমকা এই রোগ কীভাবে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?