মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পাকিস্তান-বাংলাদেশ আরও কাছাকাছি, দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে এবার বিমান চলাচলের ঘোষণা

RD | ২৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পথে বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম অনুসারে, পাকিস্তানের র খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে  বাংলাদেশের রাষ্ট্রদূত মহাম্মদ ইকবাল হুসেন বলেছেন যে- বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হলে ভ্রমণ এবং যোগাযোগ সহজ হবে।

বিমান পরিষেবা শুরুর সময়সূচী প্রকাশ না করা হলেও, হুসেন উল্লেখ করেছেন যে- পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হওয়ার ফলে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতেও বিশাল বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এচাড়াও, তিনি উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের উপরও জোর দেন। জানান যে, এই সম্পর্ক আরও দৃঢ় হবে।

এতদিন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি রুটে পণ্যবাহী বিমান চলাচল করত। এবার থেকে সরাসরি যাত্রীবাহী উড়ান পরিষেবার কথা ঘোষণা করা হল। ফলে, ঢাকা আরও ঘনিষ্ঠ হচ্ছে ইসলামাবাদের, দূরত্ব বাড়াচ্ছে নয়াদিল্লির সঙ্গে।

পাকিস্তানে রপ্তানির পথ খোঁজার প্রচেষ্টা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত পাকিস্তানে, বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন। চট্টগ্রাম ও করাচির সঙ্গে সংযুক্ত জাহাজ রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে, যদিও তার পরিমাণ এখনও সীমিত।

রাষ্ট্রদূত বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথাও উল্লেখ করেন এবং অর্থনৈতিক উন্নয়নের উপর তাঁর দেশের মনোযোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন করেন।  মহাম্মদ ইকবাল হুসেন প্রতিরক্ষা খাতে পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতার স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) বাংলাদেশের ঢাকায় চার সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। আইএসআই-এর একজন শীর্ষ কর্তা, মেজর জেনারেল শহিদ আমির আফসার, সংস্থার অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। এর আগে, ঢাকার সামরিক প্রতিনিধিদল রাওয়ালপিন্ডি সফর করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের সঙ্গে দেখা করেছে বলে জানা গিয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া