বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | রেড-রোডে তাক লাগাল সেনার 'রোবট কুকুর', জানেন এই সারমেয় সম্পর্কে?

RD | ২৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রেড রোডে দেখা গেল সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 'রোবট কুকুর'। এই ' রোবট সারমেয়' ব্যবহার করে গোটা দুনিয়াকে বিস্ময়ে ফেলে দিয়েছে ভারতের স্থলবাহিনি। অনুপ্রবেশ ইস্যুতে সতর্ক বিএসএফ। কড়া রাজ্য পুলিশও। এই আবহে এবার কলকাতার রাস্তায় হাঁটতে দেখা গেল অদ্ভুত দর্শন এই কুকুরকে! 

জানেন এই কুকুর সম্বন্ধে? 
ভারতীয় সেনাবাহিনীর এই রোবট কুকুরের পোশাকি নাম হল 'মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট', সংক্ষেপে যাকে বলে 'মিউল'। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রোবট সারমেয়। রিমোট কন্ট্রোলের মাধ্যেমে এগুলিকে নিয়ন্ত্রিণ করা হয়। আবার এরা নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে। ছুটতে-ও সক্ষম এগুলি। 

বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই মূলত এই 'রোবট কুকুর' মিউল-কে ব্যবহার করে সেনা। ভিন্ন আবহাওয়ায় ব্যবহৃত 'রোবট কুকুর' খাড়া পাহাড় বা সিঁড়ি বেয়ে উঠতে পারে এবং বাধা অতিক্রম করতে পারদর্শী।

ভারতীয় সেনাবাহিনীর মতে, এটি বিভিন্ন অভিযানের জন্য তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা, সম্পদ সুরক্ষা এবং রাসায়নিক-জৈবিক-পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি। এগুলি বিস্ফোরক সনাক্তকরণ এবং নিষ্পত্তি, গোয়েন্দা তথ্য এবং নজরদারির জন্যও ব্যবহার করা যেতে পারে।

'রোবট কুকুর'গুলি ১৫ কেজি ওজনের পেলোড বহন করতে পারে এবং -৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় পরিচালিত হওয়ার উপযুক্ত। ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত বিভিন্ন ইউনিটে ১০০টি 'রোবটিক কুকুর'কে অন্তর্ভুক্ত করেছে।

 

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রবিবার সকালে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নায়েব সুবেদার রজনীশের নেতৃত্বে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিল। এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে। এই কুচকাওয়াজেই প্রদর্শিত হয়েছে সেনার 'রোবট কুকুর মিউল'। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া