শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুঁড়েঘর থেকে বিলাসবহুল প্রাসাদ, যুবকের সফলতার কাহিনি ছুঁয়ে গেল নেটিজেনদের মন

Pallabi Ghosh | ২৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কুঁড়েঘরে বেড়ে ওঠা। বর্তমানে বিলাসবহুল প্রাসাদে বসবাস। অভাবের দিন থেকে স্বপ্নপূরণের জার্নিটা মোটেই সহজ ছিল না। একটানা পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, সততা আজ তাঁকে পৌঁছে দিয়েছে প্রাসাদের দোরগোড়ায়। সেই সফলতার কাহিনিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক যুবক। যা লক্ষ লক্ষ নেটিজেনের মন ছুঁয়ে গেছে। 

 

দিন কয়েক আগেই এক্স হ্যান্ডেলে সৌমেন্দ্র জেনা নামের এক যুবক একটি ছবি পোস্ট করেন। যেখানে পাশাপাশি দু'টি বাড়ি রয়েছে। একটি কুঁড়েঘর। অন্যটি প্রাসাদ। তার সামনে একাধিক দামি গাড়ি। কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে সৌমেন্দ্র। সঙ্গে স্ত্রী, সন্তান। ছবি দু'টি পাশাপাশি জুড়ে তিনি পোস্ট করে জানিয়েছেন, এই কুঁড়েঘরে তিনি বেড়ে উঠেছেন। বর্তমানে থাকেন দুবাইয়ের এই প্রাসাদে। 

 

সৌমেন্দ্র জানিয়েছেন, ওড়িশার রৌড়কেলায় তাঁর জন্ম। তখন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ওই কুঁড়েঘরেই তিনি ছিলেন। টানা ১৭ বছর কঠোর পরিশ্রম, সততা তাঁকে স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছে। নিজের উপার্জনে দুবাইয়ে বিলাসবহুল প্রাসাদ তিনি বানিয়েছেন। সম্প্রতি ওড়িশার ছোটবেলার বাড়িতে তিনি ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন। 

 

সৌমেন্দ্র জানিয়েছেন, 'পরিস্থিতি যাই থাকুক, স্বপ্নপূরণের ইচ্ছে থাকলে, পরিশ্রমের কোনও বিকল্প নেই। সফল হতে সময় লাগে। এর কোনও শর্টকাট নেই।' সৌমেন্দ্রের সফলতার কাহিনি উদ্বুদ্ধ করেছে বহু মানুষকে। লক্ষাধিক মানুষ সেটি লাইক করেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া