শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিনে বিরাট রেকর্ড করল এলআইসি। তারা একদিনে পেল ৬ লক্ষ গ্রাহক। এই পরিমান গ্রাহক এর আগে এলআইসি করতে পারেনি। তাই এটি একটি রেকর্ড বলেই মনে করছেন সকলে। এই একদিনে এলআইসি-র ঘরে এসেছে ১.০৪ কোটি টাকা। এলআইসি-র ৬৯ তম বর্ষ অনুষ্ঠানে এই রেকর্ড করল তারা।
১৯৫৬ সালে শুরু হয়েছিল দেশের অন্যতম সেরা এই বিনিয়োগ প্রতিষ্ঠান। মানুষের জীবন বিমা করানো যে কতটা দরকার সেটা তারা সেই থেকে বুঝিয়ে দিয়ে এসেছে। তারপর তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের গতিতে এগিয়ে গিয়েছে তারা। বর্তমানে গোটা দেশে এলআইসি-র ৪.৫ লক্ষ এজেন্ট রয়েছে। এরা এখনও পর্যন্ত মানুষকে এবিষয়ে বুঝিয়ে চলেছে।
যেহেতু একদিনে এই রেকর্ড করেছে এলআইসি, তাই তারা দিনটিকে ম্যাড মিলিয়ন ডে হিসাবে পালন করল। সমগ্র ভারতবাসীর জীবনে যে আস্থা তারা এনে দিতে পেরেছে সেদিকে নজর রাখতেই তারা এই দিনটিকে ম্যাড মিলিয়ন ডে হিসাবে মনে করছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে অনেক প্রতিষ্ঠান এসেছে। তবে তারা আজ হারিয়ে গিয়েছে। তবে নিজের কাজ সঠিকভাবে করে চলেছে এলআইসি।
যারা স্বাধীনভাবে কাজ করতে চান তারা আজ এলআইসি এজেন্ট হিসাবে কাজ করতে পারেন। সেখান থেকে তাদের আলাদা আয়ের সুবিধাও রয়েছে। একদিনে ৬ লক্ষ পলিসি করে তারা দেখিয়ে দিয়েছে সমগ্র দেশের মানুষ কীভাবে আজও তাদের উপর বিশ্বাস রাখে।
১৯৫৬ সাল থেকে শুরু হলেও আজও নিজের কাজ সঠিকভাবে করে চলেছে এলআইসি। এবিষয়ে তাদের এক কর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা মানুষের হয়ে কাজ করে চলেছেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যেভাবে তাদের এজেন্টরা নিজের কাজ করে চলেছেন তাতে তারা গর্বিত। এভাবেই আগামীদিনে আরও কাজ করে যেতে চান তারা। দেশের অন্যতম ভরসার এই প্রতিষ্ঠানটি সকল মানুষের বিনিয়োগ করা অর্থ সঠিক সময় ফের তাদের কাছে ফিরিয়ে দেয়। কোনও বিপদ হলে তারা সবার আগে সেই মানুষদের পাশে থাকে। এটাই এলআইসি-র বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?