শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

প্রতীকী ছবি

দেশ | প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু কিছুক্ষণেই, কর্তব্যপথে থাকবে ৩১ ট্যাবলো, প্রায় পাঁচ হাজার শিল্পী

Riya Patra | ২৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জনগনের দ্বারা, জনগনের জন্য,  জনগনের শাসন ব্যবস্থা। যে ব্যবস্থা আসলে আমাদের দেশকে পরিচিত করে গণতান্ত্রিক দেশ হিসেবে। আর এই গণতান্ত্রিক দেশ-এর সূচনা হয়েছিল আজকের দিনেই। ১৯৪৭সালে ভারত স্বাধীন হওয়ার পর, ১৯৫০ সালে ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতীয় গণপরিষদ সংবিধান। আর তারপরেই গণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত হয় ভারত।  ১৯৫০-এর ২৬ জানুয়ারির কথা বললে, অবশ্যই মনে করতে হয় ১৯৩০সালের ২৬ জানুয়ারির কথা। দেশ স্বাধীন হওয়ার ১৭ বছর আগে, উত্তাল স্বাধীনতা সংগ্রামের মাঝে, ২৬ জানুয়ারিই ‘পূর্ণ স্বরাজ-এর অঙ্গীকার ঘোষিত হয়। তার ঠিক দু’ দশক পরে, ওই একই দিনে কার্যকরী হয় দেশের গণপরিষদ সংবিধান। প্রজার তন্ত্র, আত্মশাসনের মৌলিক ধারণই মূল মন্ত্র ছিল প্রজাতন্ত্র দিবসের।

চলতি বছর প্রজাতন্ত্র দিবসের ৭৬ বছর। কলকাতা-সহ দেশজুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিন। রবিবার সকালে নিয়ম মেনে অন্যান্য বছরের মতোই কুচকাওয়াজ কর্তব্যপথে। তার প্রস্তুতি ছিল দীর্ঘদিনের, অনুষ্ঠানের আগে থেকেই নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। 


‘স্বর্ণিম ভারতঃ ভিরাসত অউর বিকাশ’ থিমে এবারে কর্তব্যপথে ৩১টি ট্যাবলো। উল্লেখ্য এই বিশেষ দিনের কুচকাওয়াজে ভারত নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে। চলতিবছরে একত্রে ট্যাবলোয় ভারতীয় সেনার তিন শাখা। ওই ট্যাবলোর নাম ‘সশক্ত অউর সুরক্ষিত ভারত’। কুছকাওয়াজে থাকবে ভারতীয় সেনার একগুচ্ছ নয়া অস্ত্র। তারমধ্যে অন্যতম টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক, এনএজি মিসাইল সিস্টেম।  সমগ্র কর্তব্যপথ জুড়ে প্রায় পাঁচ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনের পর শুরু হবে কর্তব্যপথের কুচকাওয়াজ। সকাল সাড়ে দশটায় শুরু হয়ে, অনুষ্ঠান চলবে ৯০মিনিট। 

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। ১৫২ সদস্যের ইন্দোনেশিয়ার জাতীয় সশস্ত্র বাহিনীর একটি মার্চিং কন্টিনজেন্ট এবং ১৯০ সদস্যের ইন্দোনেশিয়ার মিলিটারি একাডেমির একটি ব্যান্ড কুচকাওয়াজে অংশ নেবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া