শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমিকার চার মাসের সন্তানকে নৃশংসভাবে খুন করল কিশোর, গুজরাটে হাড়হিম হত্যাকাণ্ড

Pallabi Ghosh | ২৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চার মাসের শিশুকে নৃশংসভাবে খুন। শিশুটি তার প্রেমিকার সন্তান ছিল। বাড়িতে অশান্তির ভয়ে প্রেমিকার সন্তানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল। খুন করেই একথা জানিয়েছে ১৫ বছরের এক কিশোর। ইতিমধ্যেই তাকে আটক করেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাড়হিম হত্যাকাণ্ডটি ঘটেছে গুজরাটের ভালসাদ জেলায়। শনিবার পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পর থানায় অভিযোগ জানিয়েছিল তার মা। অভিযোগের ভিত্তিতে শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে ১৫ বছর বয়সি কিশোরকে আটক করা হয়েছে। 

মৃত শিশুর মা পুলিশকে জানিয়েছে, ১৩ জানুয়ারি সে বাজারে গিয়েছিল। বাড়িতে ফিরে দেখে, শিশুটি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। কিশোর জানিয়েছিল, অসাবধানতাবশত বিছানা থেকে শিশু পড়ে গিয়েছিল। মাথায় তাই চোট পেয়েছে। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, শিশুটির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

এরপর ১৪ জানুয়ারি কিশোর বাড়ি থেকে পালিয়ে যায়। তখনই সন্দেহ তার প্রেমিকার। অভিযোগের ভিত্তিতে ভিন রাজ্যে পুলিশ গিয়ে কিশোরের খোঁজে তল্লাশি অভিযান চালায়। অবশেষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশি জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে সে জানিয়েছে, পরিবারের কেউ সম্পর্কটি মেনে নেননি। প্রেমিকার আগের পক্ষের সন্তানকেও কেউ মেনে নেবেন না। এই কারণেই সন্তানটিকে খুনের পরিকল্পনা করেছিল সে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া