সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পায়ে পায়ে ৭৫-এ মুখোরচক, ভেলপুরিকে 'ইনস্ট্যান্ট' রূপ দিয়ে জন্মদিন উদযাপন কর্ণধারদের

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জানুয়ারী ২০২৫ ০২ : ৩৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ঝাল, টক-মিষ্টি, নোনতা, মশলাদার, কুড়কুড়ে এবং অবশ্যই অপ্রতিরোধ্য — কয়েক দশক ধরে, মুখরোচকের চানাচুরের সর্বব্যাপী লাল এবং কমলা প্যাকেট বাঙালিদের কাছে চায়ের কাপের তর্কে এবং আড্ডার সমার্থক । 'মুখরোচক' চানাচুর সাত দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কলকাতাবাসীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। সেই 'মুখরোচক'-এর ৭৫ বছর উদযাপন করার জন্য শনিবার একটি চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি 'মুখরোচক'-এর ৭৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে একেবারে আনকোরা নতুন একটি পণ্য বাজারে আনলেন তাঁরা। 'ইনস্ট্যান্ট ভেলপুরি'। হ্যাঁ, এটাই নাম সেই নতুন পণ্যের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ছিলেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীর।

কলকাতার উপকণ্ঠে বারুইপুর অঞ্চলে মুখরোচকের সুবিশাল ছয় একর জমির একদিকে যেমন জুড়ে রয়েছে কারখানা। তেমন অন্যদিকে রয়েছে এক বড়সড় প্রেক্ষাগৃহ। বাকি অংশ গেস্ট হাউস এবং বাগানের জন্য বরাদ্দ। এদিনের অনুষ্ঠান হল সেই প্রেক্ষাগৃহের মঞ্চেই। 

মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ্র জানান, তাঁদের সংস্থার বাকি সব পণ্যের মতোই প্রচুর গবেষণার পাশাপাশি যত্ন করে এই পণ্য তৈরি করেছেন তাঁরা। আরও জানান, হাতে সময়ের অভাবে কিংবা‌‌ নানান পরিস্থিতির জেরে ভেলপুরি বিক্রেতার কাছে গিয়ে ভেল-এর স্বাদ যাঁরা নিতে পারছেন না অথবা সুদূর বিদেশে বসে যে বাঙালির জিভ ও মন হঠাৎ হঠাৎ টক-ঝাল-মিষ্টি কুরমুড়ে ভেলপুরি খাওয়ার জন্য উতলা হয়ে যায়, সেইসব ইচ্ছেপূরণের সমাধান খুঁজতে  এই পণ্য তাঁরা পেশ করলেন।

কোয়েল জানিয়েছেন, ছোট থেকেই মুখোরোচকের চানাচুর তাঁর অত্যন্ত পছন্দের। হাসিমুখে আরও বললেন, "আমার বাবা কমলার প্যাকেট ( টক-ঝাল-মিষ্টি ) পছন্দ করেন, যখন আমি লাল (স্পেশ্যাল পাপড়ি চানাচুর) পছন্দ করি। তাই বাড়িতে সব সময় মুখরোচক থাকে। এবার আবার ভেলপুরি এল। চাখতে হবে, কারণ ভেলপুরি আমার এমনিতেই অন্যতম পছন্দের স্ন্যাক্স।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া