শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রুক্ষ পাহাড় পরিণত হয়েছে সবুজ বনভূমিতে, ৮ বছরে বেড়েছে ৪০ হাজার গাছ! প্রকৃতিপ্রেমীদের কাছে যেন স্বর্গ-রাজ্য

RD | ২৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অনুর্বর রুক্ষ পাহাড়ি অঞ্চল, যা বর্তমানে সবুজ বনে পরিণত হয়েছে। ৮ বছর ধরে রোপণ করা হয়েছে অন্তত ৪০ হাজার গাছ। এতে রয়েছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার গাছ। মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত এই জায়গাটি এখন কেশর পর্বত নামে পরিচিত। কেশর পর্বত প্রকৃতি প্রেমীদের কাছে য়েন স্বপ্নের রাজ্য।

একসময় ঘাসও জন্মাত না যেখানে, সেখানেই এখন কাশ্মীরের জাফরান থেকে উইলো গাছ, নেপালের রুদ্রাক্ষ, থাইল্যান্ডের ড্রাগন ফল, অস্ট্রেলিয়ার অ্যাভোকাডো, ইতালির জলপাই, মেক্সিকোর খেজুর-সহ বহু প্রজাতির গাছ একই পাহাড়ে বেড়ে উঠেছে। প্রকৃতি যেন উজার করে তাঁর ঝাঁপি খুলে দিয়েছে কেশর পর্বতে।  

এ সবের কৃতিত্ব ওয়ার্ল্ড রিসার্চার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ড. শঙ্কর লাল গর্গের।

২০১৫ সালে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. গর্গ এবং তার পরিবার একটি অনুর্বর পাহাড়কে সবুজ বনে রূপান্তরের সিদ্ধান্ত নেন। তাঁরা মূলত ইন্দোরের মহো শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করার জন্য নির্ধারিত জমি কিনেছিলেন। কিন্তু প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে বেশ কিছু বাধা ছিল। তখনই অধ্যপক গর্গ সেই জমিতে পরিবেশ প্রেমীদের জন্য একটি বন তৈরির সিদ্ধান্ত নেন। শুরু হয় গাছ লাগানো, জল দেওয়া, গাছপালা লালন-পালন করা।

৭৪ বছর বয়সী অধ্যাপ গর্গ নিম, পিপল এবং লেবু গাছ রোপণ করে তাঁর এই যাত্রা শুরু করেছিলেন। ধীরে ধীরে গাছের সংখ্যা এবং বৈচিত্র্য বৃদ্ধি পায়। আর সবশেষে দেখা যাচ্ছে গত আট বছরে (জুলাই ২০১৬ থেকে আগস্ট ২০২৪) ড. গর্গ রুক্ষ পাথুরে জমির উপর ৫০০ টিরও বেশি প্রজাতির ৪০ হাজার গাছ রোপণ করেছেন। এর মধ্যে রয়েছে কল্পবৃক্ষ, জাফরান, রুদ্রাক্ষ, আপেল, ড্রাগন, জলপাই, লিচি, আফ্রিকান টিউলিপ এবং এলাচ ফুল ইত্যাদি। কেশর পর্বতে সেগুন কাঠ, গোলাপ কাঠ, চন্দন কাঠ, মেহগনি, বট, শাল, অঞ্জন, বাঁশ, উইলো, দেওদার, পাইন, দহিমান, খামার এবং সিলভার ওক সহ কাঠের গাছও রয়েছে।

অধ্যাপক গর্গের দাবি, ১৫ হাজার গাছ ১২ ফুটেরও বেশি লম্বা। গাছগুলিকে তাঁরা এতই যত্ন করেন যে, কেশর পর্বতের গাছপালা অন্তত ৯৫ শতাংশ বেঁচে থাকে। এই গাছগুলির কোনওটিকেই বেশি সার দেওয়া হয় না। বৃষ্টির জলে থাকা নাইট্রোজেন এবং সালফার, গাছের প্রয়োজনীয়তা পূরণ করে।

কেশর পর্বতের নামকরণ করা হয়েছে কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে জন্ম নেওয়া জাফরান উদ্ভিদ থেকে। ২০২১ সালে প্রথমবারের মত বনে ২৫টি জাফরান ফুল ফুটেছিল। ২০২২ সালে এই সংখ্যা ধীরে ধীরে ১০০-তে পৌঁছেছে এবং ২০২৩ সালে তা পাঁচগুণ বৃদ্ধি পায়।

ড. গর্গ বলেন, "আমরা ৪৩ ডিগ্রি তাপমাত্রার গরম জায়গায় জাফরান চাষ করার কৌশল শিখেছি। গাছগুলিকে ঠান্ডা জল দিয়ে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। ছায়াময় পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং দিনে ১৮ ডিগ্রি এবং রাতে ৫ ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা হয়েছিল।"

কেশর পর্বতের সুগন্ধ এবং সৌন্দর্য লাল সোনার জাফরানের মতো সর্বত্র ছড়িয়ে পড়ুক বলে আশা করেন ড. শঙ্কর লাল গর্গ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া