শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাকুম্ভে মহা 'ভেল্কি', সাধুর পায়ের স্পর্শে গায়েব ক্য়ানসার-সহ যাবতীয় সব রোগ! তুমুল ভিড় ভক্তদের

RD | ২৫ জানুয়ারী ২০২৫ ২২ : ১৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কুম্ভের মহাযজ্ঞে শোরগোল ফেলে দিয়েছেন ওড়িশার  বাবা আর্তত্রাণা। এই সাধুর পায়ের স্পর্শে নাকি উধাও হয়ে যাচ্ছে মানুষের শরীরে র যাবতীয় রোগ, এমনকি ক্যানসারও! আর রোগ সারাতে বাবা আর্তত্রাণার কাছে এখন শয়ে শয়ে ভক্তের ভিড়। দিন-রাত লম্বা লাইন অন্য়ান্য সকল ভাইরাল হওয়া সাধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে বাবা আর্তত্রাণা বলেছেন, "আমি ২০০৭ সাল থেকে এই ঐশ্বরিক চিকিৎসা করে আসছি। কিছু খাওয়ার বা পান করার দরকার নেই, এমনকি কোনও ওষুধও খেতে হবে না। কেবল আমার পায়ের স্পর্শেই সব রোগ সেরে যাবে।" বাবা আর্তত্রাণার দাবি দূরের ভক্তদের তাঁর কাছে আসতে হবে না। তাঁর উচ্চারিত মন্ত্র শুনলেও একই ফল হবে। তাঁর কথায়, "ফোনে কথা বলে বা ইউটিউবে আমার মন্ত্র শুনেই বিশাল বিশাল সবরোগ নিরাময় হয়। যদি কেউ দূরে থাকে, তবে তাঁরা ফোনে কথা বলে সুস্থ হয়ে যাবে। তাঁকে আমি মন্ত্র শোনালেই সবকিছু ঠিক হয়ে যাবে।" 

বাবা আর্তত্রানার দাবি, করোনা মহামারীর সময় তিনি কেবল তাঁর পায়ের স্পর্শেই লক্ষ লক্ষ মানুষকে সুস্থ করেছিলেন। বলেন, "করোনা আসার পর আমি আমাদের ওড়িশা সরকারকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি লক্ষ লক্ষ করোনা আক্রান্তকে সুস্থ করেছি।" 

শুধু ওড়িশা বা দেশের মধ্যেই নয়, রোগীদের সুস্থ করে তুলতে বিদেশেও গিয়েছেন বলে দাবি করেছেন বাবা আর্তত্রানা।

কোন শক্তি-বলে তাঁর পায়ের ছোঁয়ায় মানুষের রোগ নিরাময় হচ্ছে? বাবা আর্তত্রানা বলেছেন, "এটা ভগবান শিবের আশীর্বাদ। তাঁর আশীর্বাদে, আমি বড় বড় রোগও এক চুটকিতে নিরাময় করে দিতে পারি। আমি জানি না কেন ঈশ্বর আমাকে এই শক্তি দিয়েছেন। কিন্তু ঈশ্বরই আমাকে শক্তিশালী হতে শেখান।"

মহাকুম্ভ, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল, যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী শাহী স্নানের তারিখগুলি হল- ২৮ জানুয়ারি (মৌনী অমাবস্যা - দ্বিতীয় শাহী স্নান), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী - তৃতীয় শাহী স্নান), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা), এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া