শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৫ জানুয়ারী ২০২৫ ২০ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ও মুম্বইতে বেশ কয়েকটি খুনের মামলায় গত প্রায় ২০ বছর ধরে অভিযুক্ত ছিলেন। গত ৯ জানুয়ারি নিজের সৎভাই-সহ তাঁর স্ত্রী ও তিন মেয়েকে (মোট পাঁটজনকে) খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকে ফেরার ছিল উত্তরপ্রদেশের মিরাটের কুখ্যাত দুষ্কৃতী নইম। পুলিশ তাঁর মাথার দাম দার্য করেছিল ৫০ হাজার টাকা। সেই নইমকেই শনিবার ভোরে এনকাউন্টারে শেষ করে দিল মিরাট পুলিশ। উত্তরপ্রদেশের পুলিশের বড় কর্তাদের মত এমনই।
উত্তরপ্রদেশের পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, "১৫ দিন ধরে ধাওয়া করার পর নাঈমকে খুঁজে বের করা হয়ষ। সে মোদিনা কলোনীর সমর গার্ডেনের কাছে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই তাঁকে ধরে ফেলে পুলিশ। গ্রেপ্তারের চেষ্টা চলছিল, তখনই নইম-সহ তাঁর দলের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এই গুলির লড়াইতে নইম আহত হন এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।"
মিরাট জোনের এডিজি ধ্রুব কান্ত ঠাকুর গত ৯ জানুয়ারি জানিয়ে ছিলেন, মিরাটের লিসারিগেট পুলিশ স্টেশনের অধীনে সোহেল গার্ডেনে এক কামরার ভাড়া একটি বাড়িতে পাঁচটি ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। প্রমাণ রয়েছে যে, সেই বাড়িতে শেষ এসেছিলেন নইম। ঘটনার পর থেকেই সে নিখোঁজ। তিনি এবং তাঁর দত্তক পুত্র সালমান এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ৮-৯ জানুয়ারি রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। এই পাঁচ নিহত নইমের সৎভাই এবং তাঁর স্ত্রী ও তিন মেয়ে।"
পুলিশ কর্তার দাবি, ২০০৬ সালের ২২ জানুয়ারি মুম্বইয়ে একটি প্লট নিয়ে বিরোধের জেরে আজমগড়ের দুই ব্যবসায়ী শাদাব এবং আসাদকে নইম হত্যা করেছিল বলে অভিযোগ। অপরাধ করার পর সে একই প্লটে দুই ব্যবসায়ীর মৃতদেহ পুঁতে রেখেছিলেন। ২০০০ সালে দিল্লিতে তাঁর আরেক আত্মীয়কে হত্যার অভিযোগ রয়েছে নইম ও তাঁর সহোদর তসলিমের বিরুদ্ধে।
নাম ভাঁড়িয়েও একাধিক জায়গায় থাকত নইম। পুলিসের দাবি, নইম মুম্বইয়ের মালেগাঁওয়ের তাঁর গোপন আস্তানায় হুসেন, মালাডের আহমেদনগর এলাকায় অন্য আরেকটি গোপন আস্তানায় জামিল ও দিল্লিতে গুড্ডু নামে থাকতেন।
পুলিশ জানতে পেরেছে যে, নইমের তিনজন মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁর পরিবার মুম্বই এবং দিল্লিতে তিনটি ভিন্ন জায়গায় বাস করে। খুন করার পর নইম স্ত্রীদের সঙ্গেব আর যোগাযোগ রাখেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?