রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিকের ব্যাগ নিয়ে বড় সিদ্ধান্ত। এবার থেকে সমস্ত প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের প্যাকেজ করা ব্যাগে সেই প্লাস্টিক কতটা পুরু সেটা লেখা থাকবে। এখানেই শেষ নয় যে ব্যক্তি বা সংস্থা সেই ব্যাগটি তৈরি করেছেন তার বিস্তারিত বিবরণ থাকবে বারকোডে। এই নিয়ম চালু হয়ে যাবে ১ জুলাই থেকে।
এই নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ দপ্তর। তারা জানিয়েছে প্লাস্টিক নিয়ে তারা এবার কড় হাতে আসরে নামতে চলেছে। প্রতিটি প্লাস্টিক তৈরির প্রতিষ্ঠানকে এই নিয়ম মেনে চলতে হবে। ১২০ মাইক্রনের কম যেন না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে।
যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে প্লাস্টিক দূষণ বাড়ছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সকলেই। যেখানেই এই নিয়ম মানা হবে না সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ১৯৮৬ সালে প্লাস্টিক আইন অনুসারে এবিষয়ে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে তাকে ডোন্ট কেয়ার মনোভাব দেখায় সকলেই। তবে এবার আর ছাড় নয়। সমস্ত নিয়ম মানতে হবে সকলকেই।
যদি সঠিকভাবে এই নিয়ম না মেনে চলা হয় তাহলে অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কড়া জরিমানা করা হবে। প্রয়োজনে তার প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন পরিবেশ মন্ত্রক। যদি প্লাস্টিকের ব্যাগে বারকোড না থাকে তাহলে সেই সংস্থাকে ডেকে পাঠানো হবে। তারপর তার কাছ থেকে সমস্ত হিসাব নেওয়া হবে।
প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এবার গোটা দেশে এই নিয়ম চালু করা হবে। যদি প্লাস্টিকের ব্যাগে বা প্যাকেজে বারকোড না থাকে তাহলে সেই সংস্থা পরিবেশ দপ্তরের নজরে পড়বে। তখন তাকে উপযুক্ত জরিমানা করা হবে। দেশের বিভিন্ন অংশে প্লাস্টিক দূষণ নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কোনওভাবেই যাতে প্লাস্টিক দূষণ না ঘটে সেদিকে জোর দেওয়া হবে। গোটা দেশেই দ্রুত এই নিয়ম চালু করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?