রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pakistan s ISI agents in Bangladesh, we are keeping an eye says India

বিদেশ | বাংলাদেশ সফরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ও সেনার আধিকারিক, নজর রাখছে ভারত

AD | ২৫ জানুয়ারী ২০২৫ ১৫ : ০৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর চর এবং সে দেশের সেনা আধিকারিকের বাংলাদেশ সফর নিয়ে কড়া নজর রাখছে ভারত। সাউথ ব্লক জানিয়েছে, দেশের সুরক্ষার স্বার্থে উপযুক্ত পদক্ষেপ করা হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ''আমরা দেশের চারিদিকে সমস্ত কার্যকলাপের উপর নজর রাখছি। জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সব কার্যকলাপের উপরও নজর রাখা হচ্ছে। সরকার যথাযথ পদক্ষেপ নেবে।''

রনধীর আরও বলেন, ''ভারত মতপার্থক্য ভুলে গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের লক্ষ্যে কাজ করতে প্রস্তুত। আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করতে চাই যাতে ভারত ও বাংলাদেশের জনগণ সমৃদ্ধ হতে পারে।'' বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে বিজিবি-র সঙ্গে যে বিবাদ চলছে তা নিয়ে রনধীর জানান, বেড়া দেওয়ার লক্ষ্য মানুষ ও গবাদি পশুর অবৈধ যাতায়াত বন্ধ করা। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত যে বেড়া দেওয়ার কাজ চলছে বাংলাদেশের সাথে ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির অংশ।

আইএসআই-এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির আফসারের বাংলাদেশ সফর শেষ হয়েছে শুক্রবার। তার পরেই এই মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক। সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সামরিক কর্তারা পাকিস্তান সফরের গিয়ে সে দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার পরেই বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের আধিকারিকরা। পাকিস্তানের আধিকারিকদের বাংলাদেশ সফরে চিনের ভূমিকা রয়েছে কি না তা-ও খতিয়ে দেখতে চায় ভারত। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন চিন সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেন। সেখানে তৌহিদ হোসেন অনুরোধ পেয়ে চীনের সরকার কুনমিং শহরের ৩-৪টি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। শীঘ্রই চীন সফরে যেতে পারেন ইউনূসও। বৈঠক করতে রারেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের একটা বড় অংশ ভারতে আসেন চিকিৎসা করাতে। বন্ধু দেশগুলিকে নিয়ে পাকিস্তানের নৌবাহিনী ২ বছর অন্তর করাচিতে একটি মহড়ার আয়োজন করে। ‘আমন-২৫’ নামে মার্চের এই মহড়ায় এই প্রথম অংশ নিতে চলেছে বাংলাদেশের নৌবাহিনীও। সব পরিস্থিতির উপর নজর রাখছে সাউথ ব্লক।

শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন মহম্মদ ইউনূস। গত কয়েকমাসে ক্রমে পাকিস্তানের সঙ্গে সক্ষতা তৈরি হচ্ছে বাংলাদেশের। যা কেন্দ্রের মাথা ব্যাথার কারণ। এরই মাঝে কোনও নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই যে কোনও পাকিস্তানি নাগরিককে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। সেই বিষয়ও চিন্তার রেখেছে ভারতকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এর ফলে ভারতের মাটিতে আইএসআই এবং জামাতের কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া