সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৫ ০১ : ২৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আজকাল সামান্য খেলেই গ্যাস-অম্বলে ভোগেন বেশিরভাগ মানুষ। অনিয়মিত জীবনযাপন, ভেজাল খাবার, অল্প বয়সে ক্রনিক রোগের শিকার সহ নেপথ্যে রয়েছে নানান কারণ। সারাদিন সুস্থ থাকলেও রাতে আচমকাই অ্যাসিডিটির চোটে ঘুম ভেঙে যায় অনেকের। এদিকে রোজ রোজ অ্যান্টিসিড খাওয়াও ঠিক নয়। এতে শরীরের উপর চাপ পড়ে। তবে কি ডিনারের খাদ্যাভাসই এর জন্য দায়ী?
আসলে সারাদিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হল ডিনার। ভারতীরা বরাবরই বিভিন্ন রকমের ডিনার খেতে ভালোবাসেন। চিকেন কারি থেকে মটন বিরিয়ানি কিংবা বিভিন্ন মশলাদার সুস্বাদু খাবারও থাকে ডিনারের মেনুতে। সঙ্গে বেশি রাত করেও ডিনার করার অভ্যেস রয়েছে এদেশের মানুষের। কিন্তু পুষ্টিবিদদের মতে, সন্ধে ৭টার পরে ডিনার খেলে হজমের সমস্যা, পেটে অস্বস্তি, উচ্চ রক্তচাপ ইত্যাদি হতে পারে। তাহলে ডিনারে কোন কোন খাবার একেবারে নৈব নৈব চ? জেনে নেওয়া যাক-
বিরিয়ানির নাম শুনলে মুখে জল আসে না, এমন মানুষ খুব কমই আছেন। আর মটন বিরিয়ানি মানেই অনেকটা ক্যালোরি ও ফ্যাট। বিশেষজ্ঞদের মত, মটন বিরিয়ানির মতো খাবার খেলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ (এনএএফএলডি) হতে পারে যা ভারতে দিনকেদিন বাড়াচ্ছে উদ্বেগ৷ সঙ্গে রাতে বিরিয়ানি খেলে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে প্রবল।
এদেশে বেশিরভাগ খাবারে বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে ডিনারে সেই সব মশলাদার তরকারি কিংবা আমিষ খাওয়ার চল রয়েছে। কিন্তু রাতে এই ধরনের মশলাদার খাবার খেলে বুক জ্বালা, গ্যাস হতে পারে। শুধু তাই নয়, এই খাবারগুলিতে বেশি ঘি ও তেল ব্যবহার করা হয় যা থেকে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে।
সন্ধে ৭টার পরে মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। যদিও ভারতীয় সংস্কৃতিতে খাওয়ার পর মিষ্টি খাওয়ার রীতি রয়েছে। কিন্তু রাতে মিষ্টি খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, এমনকি খাবারের প্রতি আসক্তি বেড়ে যায়।
যে কোনও পকোড়া জাতীয় খাবার খেতে যতই সুস্বাদু হোক, সন্ধে ৭টার পরে খেলে পেটে অস্বস্তি হতে পারে এবং ঘুমের অভ্যাস নষ্ট হয়ে যায়। আসলে ডিপ ফ্রাই করার জন্যে পকোড়াগুলি অ্যাসিডিক প্রকৃতির হয়। রাতে খুব বেশি অ্যাসিডিক খাবার খেলে হজমে সমস্যা তৈরি করে।
চা, কফি বা গ্রিন টি-এর মতো ক্যাফিনযুক্ত পানীয় রাতের ঘুমের উপর প্রভাব ফেলে। যার ফলে সামগ্রিকভাবে স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে। তাই এই ধরনের পানীয় সন্ধে ৬ টার পরে খাওয়া উচিত নয়। পরিবর্তে কোনো জুস কিংবা ছোট টুকরো চকলেট খেতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?