সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ জানুয়ারী ২০২৫ ০১ : ১৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: খাবারে এক ফোঁটা লবণ খুব গুরুত্বপূর্ণ। লবণ মেশানো খাবার ভীষণ সুস্বাদু। লবণ ছাড়া খাবার খাওয়া যায় না একেবারেই। খাবারে লবণের পরিমাণ প্রয়োজন মতো না দিলেই বিপদ। লবণের দাম খুব সামান্য। কিন্তু জানেন এক ধরনের লবণ পাওয়া যায় যাঁর দাম হাজার হাজার টাকা?
এই লবণ কোরিয়ান বাঁশের লবণ নামে জনপ্রিয়। তবে বেগুনি ব্যাম্বু সল্ট বা জুকিয়েওম নামও রয়েছে এই লবণের। এর আনুমানিক মূল্য শুনলে চোখ কপালে উঠবে ! মাত্র ২৫০ গ্রাম লবণ কিনতে লাগবে সাড়ে সাত হাজার টাকা। তথ্য বলছে, এই লবণটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল।
প্রাচীন কাল থেকেই এই লবণ কোরিয়ান রন্ধনসম্পর্কীয় এবং ঔষধি ঐতিহ্যের একটি অংশ। এই লবণ বাঁশ থেকে খনিজ এবং পুষ্টির সঙ্গে মিশে তৈরি হয়। এটি শুধুমাত্র স্বাদই বাড়ায় না বরং এর রয়েছে থেরাপিউটিক বৈশিষ্ট্যও। বিশ্ব বাজারে এটির অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে।
কোরিয়ান বাঁশের লবণ কিভাবে তৈরি হয়?
মূলত সামুদ্রিক লবণ দিয়ে বাঁশে ভরে এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রায় এই বিশেষ লবণ তৈরি করা হয়। এই লবণ "অ্যামিথিস্ট ব্যাম্বু সল্ট" নামেও পরিচিত।
প্রথমে সামুদ্রিক লবণ দিয়ে বাঁশের নল ভর্তি করা হয় এবং প্রাকৃতিক কাদামাটি দিয়ে সেটি সিল করে দেওয়া হয়। ৮০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় টিউবগুলিকে বারবার গরম করতে হয়। এই গরম করার নিয়ম অন্তত নয় বার। বার বার এইভাবে রোস্টিং করা অবস্থায় বাঁশের খনিজগুলি লবণের মধ্যে প্রবেশ করে। এর ফলে গঠন এবং রঙ পরিবর্তন হয়। এই পুরো প্রক্রিয়াটি হতে ৫০ দিন সময় লাগে।
এই লবণের বেশ কিছু উপকারিতাও আছে। এই ধরনের লবণে আয়রন, পটাসিয়াম এবং ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ উচ্চ মাত্রায় রয়েছে। এছাড়াও এর রয়েছে- প্রথমত, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য- যা ব্যথা কমানোর জন্য পরিচিত। এই বাঁশের লবণ জখম স্থানের ব্যথা এবং ফোলা উপশম করে আর্থ্রাইটিস এবং গলা ব্যথার মতো অবস্থার উপশম করে।
দ্বিতীয়ত, মৌখিক স্বাস্থ্য: এটি মুখের আলসার এবং মাড়ির ব্যথা কমানোর মতো মুখের সমস্যাগুলির চিকিৎসায় কার্যকর। এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, পাশাপাশি সামগ্রিক মৌখিক স্বাস্থ্যবিধি উন্নত করে।
তৃতীয়ত, অ্যালকালাইজিং ইফেক্ট: এই বাঁশের লবণ শরীরকে ক্ষারযুক্ত করতে সাহায্য করে। পাশাপাশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগের জন্য কম অনুকূল পরিবেশ তৈরি করে। এটি অ্যাসিডিক খাবারকেও শরীর উপযোগী করে তোলে।
চতুর্থত, ত্বকের ক্ষেত্রেও দারুণ কাজ করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী ত্বকের সংক্রমণ প্রতিরোধ করতে এবং একজিমার মতো অবস্থা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে।
পঞ্চমত, স্ট্রেস উপশম, বাঁশের লবণ খাওয়া হরমোনের ভারসাম্যকে বাড়িয়ে তোলে। স্ট্রেসের মাত্রা কমাতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?