সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আলমারিতে নষ্ট হচ্ছে পুরনো শাড়ি? এই ৫ উপায়ে সহজেই বানিয়ে ফেলুন ফ্যাশনেবল পোশাক, রইল টিপস

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৫ ০০ : ৫১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কথায় রয়েছে শাড়িতেই নারী। যতই পশ্চিমী পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করুন না কেন, ভারতীয় মহিলাদের শাড়ির প্রতি আলাদাই টান রয়েছে। বিয়ে বা যে কোনও ঘরোয়া অনুষ্ঠানে শাড়ি উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। এদিকে কর্মব্যস্ততার জীবনে কমেছে শাড়ি পরার চল। ফলে অনেকেরই ইদানীং আলমারির এক কোণে পড়ে থাকা শাড়িগুলি ভাঁজে ভাঁজে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। শুধু নিজের নয়, মায়ের কিংবা দিদা-ঠাকুমা শাড়িও কি আর এত সহজে বাতিল করা যায়! তবে এত ভাবনার কিছু নেই। কারণ পুরনো শাড়ি দিয়েই যে বানিয়ে ফেলতে পারেন ফ্যাশনেবল হরেক পোশাক। 

সুন্দর এথনিক আউটফিটের জন্য পুরনো ঐতিহ্যবাহী শাড়ি ব্যবহার করা যেতে পারে। স্ট্রেট কাট, এ লাইন, আনারকলি কুর্তি থেকে লেহেঙ্গা, লং স্কার্ট তৈরিতেও প্রয়োজন পুরনো শাড়ি। এক্ষেত্রে কাঞ্চিপুরম, বেনারসি, ব্রোকেড, পৈঠানি-সহ দেশি সিল্কের পুরনো শাড়ি বেছে নিতে পারেন।

শাড়ি কেটে খুব ভাল গাউনও বানানো যায়। বিশেষ করে সিল্কের শাড়ি যদি থাকে, তাই দিয়ে ভাল গাউন তৈরি হয়ে যাবে। ফুল প্রিন্টের বা ছাপা শাড়ি দিয়ে বানানো গাউন পরলেও কেউ ধরতে পারবেন না।

শাড়ির উপর লম্বা জ্যাকেট এখন ফ্যাশনে ইন। সেক্ষেত্রে পুরনো সিল্কের শাড়ি থাকলে তার অর্ধেকটা কেটেই বানিয়ে ফেলতে পারেন লম্বা জ্যাকেট। কুর্তি অথবা জিন্স-টপের সঙ্গেও বেশ মানাবে। অনেকের আলমারিতে চান্দেরি সিল্ক ধরনের শাড়ি রয়েছে। যে কোনও জমকালো কুর্তা বা সালোয়ারের সঙ্গে পরার জন্য তাই দিয়ে বানিয়ে নিন ওড়না। পুরনো বেনারসি দিয়েও ওড়না বানাতে পারেন। 

শুধুই সাবেকি পোশাক নয়, শাড়ি দিয়েই বানানো যায় শর্ট ড্রেসও। দামি সুতি বা হ্যান্ডলুমের শাড়ি হলে ঘের দেওয়া শর্ট ড্রেস বানিয়ে নেওয়া যেতে পারে। যা গরমের দিনে পরলে যেমন আরামদায়ক, তেমনই স্টাইলিশও। শাড়ি কেটে ট্রাউজার-স্যুটও বানানো যায়। সঠিক রং বাছাই করে নিতে হবে। একটি বা দুটি শাড়ি বেছে নিয়ে রং মিলিয়ে তৈরি করতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া