শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৫ জানুয়ারী ২০২৫ ০৫ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক দেশেরই জাতীয় সঙ্গীত, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল থাকে। দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে মাথায় রেখে জাতীয় তকমা নির্ধারণ করা হয়। অনেক সময় এক দেশের জাতীয় জিনিস অন্য দেশের মতই বলে মনে হয়। তবে, তার মধ্যেও সামান্য পার্থক্য থেকে থাকে। এইন প্রতিবেদনে ভারত ও তার প্রতিবেশী বিভিন্ন দেশের জাতীয় পশু কি তার বিবরণ রইল।
ভারতের জাতীয় পশু বাঘ-
ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারই কেন জাতীয় পশু হল, সিংহ বা অন্য পশু কেন নয়, তা কখনও ভেবে দেখেছেন কি? কারণ কয়েক দশক আগেও ভারতের জাতীয় পশু ছিল অন্য। ১৯৭৩ সালে ভারতের জাতীয় পশুর তকমা পায় রয়্যাল বেঙ্গল টাইগার। কোনও প্রাণী বা বস্তুকে জাতীয় সম্পদ ঘোষণার ক্ষেত্রে দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে মাথায় রাখা হয়। জাতীয় পশু নির্বাচনের ক্ষেত্রেও এই মাপকাঠি থাকে। সৌন্দর্য এবং আকর্ষণের পাশাপাশি সেই পশু সংশ্লিষ্ট দেশের নিজস্ব পশু কি না, তাও দেখা হয়। আবার সংরক্ষণের প্রয়োজন রয়েছে, এমন পশুতকেও জাতীয় স্বীকৃতি দেওয়া হয়।
রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ভারতের সম্পর্ক খ্রিষ্টপূর্ব ২৫ সাল থেকেই। সিন্ধু সভ্যতার নিদর্শনেও রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা থাকতে দেখা গিয়েছে। প্রাক আর্য সমাজে শিবের মূর্তি পাশে থাকত বাঘ। মহেঞ্জোদাড়ো সভ্যতার নিদর্শনে এর হদিশ মিলেছে। উত্তর ভারতের বাঘেল রাজপুতদের বাঘের উপাসকদের বংশধর হিসেবে ধরা হয়। যে কারণে বাঘেল রাজপুতরা কখনও বাঘ শিকার করেন না। চোল সাম্রাজ্যের বাঘের উপাসনার চল ছিল। দেবী দুর্গার বাহনও বাঘই। ভারতীয় মুদ্রা এবং ডাক টিকিটেও বাঘের ছবি ব্যবহৃত হয়।
সিংহের পরিবর্তে বাঘকে জাতীয় পশু ঘোষণা করার নেপথ্যে ছিল বন্যপ্রাণ সংরক্ষণের তাগিদ। সাতের দশকে দেশে বাঘের সংখ্যা বিপজ্জনক ভাবে কমে আসে। বাঘের সংখ্যাবৃদ্ধি এবং তাদের বাঁচাতেই বাঘকে জাতীয় পশু ঘোষণা করা হয়। ১৯৭৩ সালের এপ্রিল মাসে বাঘকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হয়। সেই বছরই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে ব্যাঘ্র প্রকল্পের সূচনা করে তদানীন্তন সরকার।
চিনের জাতীয় পশু পান্ডা
দৈত্যাকার পান্ডা চিনে জাতীয় আইকন। স্থানীয় বাঁশের বনে আইন দ্বারা সুরক্ষিত থাকে এই পান্ডারা। হাজার হাজার বছর ধরেই চিনা শিল্প-সংস্কৃতির সঙ্গে এই প্রাণীটির যোগসূত্রে মেলে। ফলে এই পান্ডাই বারতের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় পশু।
পাকিস্তানের জাতীয় পশু মারখোর ছাগল
বিশেষ এক ধরনের বন্য জাতের ছাগল হল এই মারখোর। পাকিস্তানে এই মারখোর ছাগলটি জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়। ভারতেও কোনও কোনও অঞ্চলে এই ধরনের ছাগল দেখতে পাওয়া যায়। আফগানিস্তানেও এই ধরনের প্রজাতির ছাগলের দেখা মেলে।
আফগানিস্তানের জাতীয় পশু স্নো লেপার্ড
তুষার চিতা হল প্রতিবেশী আফগানিস্তানের জাতীয় পশু।
মালয়েশিয়া জাতীয় পশু মালয় বাঘ
মালয়েশিয়ার জাতীয় পশু মালয় বাঘ। এটি মালয়েশিয়ার কোট অফ আর্মস-এ ব্যবহৃত হয় এবং দেশটির সকার দলেও এই বাঘের প্রতীক ব্যবহার করা হয়। মালয় বাঘ বিপন্ন প্রজাতির বাঘ। এই বাঘের সংখ্যা কমছে এবং দেশটি অনেক বন্য বাঘ হারিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?