রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ জানুয়ারী ২০২৫ ২২ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বলিউড তারকা সইফ আলি খানকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি যুবক শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের জাতীয় পার্টির সদস্য। ফোনে এমনই দাবি করেছেন ধৃতের বাবা মহম্মদ রুহুল আমিন। শুক্রবার সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
তবে, অভিনেতার উপর হামলার অভিযোগে মুম্বই পুলিশের হাতে ধৃত ব্যক্তি তাঁর ছেলে নয় বলেই দাবি মহম্মদ রুহুল আমিনের। এই বৃদ্ধের দাবি, গত বছরের মার্চ মাসেই তাঁর ছেলে শরিফুল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সূত্র মারফৎ আগেই ওই সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম জানতে পেরেছিল যে, শেহজাদ মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি ডাউকি নদী পার হয়েছিল এবং চাকরির সন্ধানে মুম্বই যাওয়ার আগে কয়েক সপ্তাহ বাংলায় ছিলেন।
শরিফুলের বাবার কথায়, পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অত্যাচার থেকে বাঁচতেই ছেলে বাংলাদেশ ছেড়েছিল। তখন প্রতিবেধী রাষ্ট্রের বিরোদী নেত্রী ছিলেন জাতীয় পার্টির নেত্রী বেগম খালেদা জিয়া।
"মনে হচ্ছিল সে বাংলাদেশে থাকতে পারবে না"
শরিফুলের বাবা মহম্মদ রুহুল আমিন বলেছেন, "আমার ছেলে ২০২৪ সালে মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে গিয়েছিল। ১৬ বছর ধরে হাসিনা সরকার ক্ষমতায় ছিল। ওঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, এমনকি (তাঁর বিরুদ্ধে) মোবাইল চুরির মামলাও ছিল। এছাড়াও অনেক নির্যাতন করা হয়েছিল। কোনও অপরাধ ছাড়াই তার বিরুদ্ধে মামলা ছিল। আমার দুই ছেলে এবং আমি বিএনপির হয়ে কাজ করি। আমি দলের একটি পদে আছি এবং অনেক মিথ্যা মামলা ছিল (আমার বিরুদ্ধেও)। রাজনৈতিক পরিবেশ খারাপ ছিল, ফলে আমার ছেলে মনে করেছিল যে- সে দেশে থাকতে পারবে না। তাই সেই সময়ে, সে (চাকরি খোঁজার জন্য) ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।"
তদন্তকারীদের মতে, বাংলাদেশি নথিপত্র থেকেই প্রমাণিত যে সইফ আলি খান মামলায় ধৃত শরিফুল ইসলাম শেহজাদ সে দেশের নাগরিক। এই শরিফুলই ভারতে বিজয় দাস নামে বসবাস করছিল।
"সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তি আমার ছেলে নয়"
মহম্মদ রুহুল আমিনের দাবি, সইফ আলি খানের বাসভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি- যাকে পুলিশ থানে থেকে গ্রেপ্তার করেছে, একটি পরোটা এবং কিছু জলের জন্য ইউপিআই পেমেন্ট করার সূত্রে- সে তাঁর ছেলে নন। বলেন, "সিসিটিভি ছবিগুলি আমার ছেলের নয়। ওর বয়স ৩০ বছর। ছোটবেলা থেকেই, ওর মুখ ভারী আকারের এবং তার উভয় পাশে চুল ছিল ... কিন্তি ছবিতে (সিসিটিভি ফুটেজ) চুল চোখ পর্যন্ত পৌঁছেছে। এই ধরনের চুল আমার ছেলের নয়। (তাই) না, এটি সে নয়।"
ভারতের পুলিশ কি তাঁর ছেলের গ্রেপ্তারের খবর মহম্মদ রুহুল আমিনকে জানিয়েছে? বৃদ্ধের জবাব, "না। কেউ আসেনি, কোনও খবরও দেয়নি। আমরা ভারতে কাউকে চিনি না। আমাদের সেখানে কেউ নেই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?